Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মণ্ডপে পোষ্য কুকুর নিয়ে ঢোকায় ভর্ৎসনা, মানসিক অবসাদে আত্মঘাতী চন্দননগরের তরুণী

৭ নভেম্বর দুই পোষা কুকুর নিয়ে চন্দননগরের ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কিমিটির মণ্ডপে যান মা ও মেয়ে। পুজো মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় তরুণীকে কটূক্তি করেন কমিটির সদস্য প্রণব বন্দ্যোপাধ্যায়।

মণ্ডপে পোষ্য কুকুর নিয়ে ঢোকায় ভর্ৎসনা, মানসিক অবসাদে আত্মঘাতী চন্দননগরের তরুণী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 November 2024 22:08

দ্য ওয়াল ব্যুরো: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মণ্ডপে পোষা কুকুর নিয়ে ঢুকেছিলেন মা ও মেয়ে। তার জেরে তরুণীকে ভর্ৎসনা করে পুজো কমিটির এক সদস্য। অবসাদে তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ তুলল পরিবার। 

৭ নভেম্বর দুই পোষা কুকুর নিয়ে চন্দননগরের ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কিমিটির মণ্ডপে যান মা ও মেয়ে। পুজো মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় তরুণীকে কটূক্তি করেন কমিটির সদস্য প্রণব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ নিহত তরুণীর পরিবারের। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুশ্রিকা দত্ত (২৩)। ফটকগোড়ার বাসিন্দা এবং সেখানকার বারোয়ারির পুজোর সদস্যও। ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড হন সুশ্রিকা। বিতর্কের জেরে সেই পোস্ট সোশ্যাল সাইট থেকে ডিলিট করে ক্ষমাও চান। পরিবারের দাবি তার পরই অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়ে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দননগর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন, 'এই ঘটনায় খুবই মর্মাহত আমরা। ঘটনার আকস্মিকতায় হয়তো তাঁর বাবা অভিযোগ করছেন।'

অভিযোগ উড়িয়ে তাঁর সাফ কথা, 'পুজো কমিটি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করেছেন, সে বিষয়ে পুজো কমিটি কিছুই জানে না। কেউ কিছু পোস্টে কমেন্ট করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির নয়।' 


```