Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রে ট্যাংরার তরুণীর মৃত্যু, গলায় ভাত আটকে ছিল বলে দাবি

উত্তরপাড়ার ২১ নম্বর ওয়ার্ড মাখলা এলাকায় সাহেব বাগানে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। সেখানে শুক্রবার এক তরুনীর মৃত্যু হয়।

উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রে ট্যাংরার তরুণীর মৃত্যু, গলায় ভাত আটকে ছিল বলে দাবি

উত্তরপাড়া

শেষ আপডেট: 9 May 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্যাংরার বাসিন্দা এক তরুণীর মৃত্যু হল উত্তরপাড়ার (Uttarpara) নেশামুক্তি কেন্দ্রে ! মৃতদেহের ময়না তদন্ত হবে জানিয়েছে পুলিশ।

উত্তরপাড়ার ২১ নম্বর ওয়ার্ড মাখলা এলাকায় সাহেব বাগানে একটি নেশা মুক্তি কেন্দ্র (Rehabilitation Center) রয়েছে। সেখানে শুক্রবার এক তরুনীর মৃত্যু (Death) হয়। মৃতের নাম শালোনি  রানা (১৯)। বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়। এক বছর আগে তাঁকে এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।

ওই তরুণীর পরিবারের অভিযোগ, শুক্রবার তাঁদের ফোন করে বলা হয় মেয়ে খেতে গিয়ে গলায় খাবার আটকে মারা গিয়েছে। হোমিওপাথি চিকিৎসক ডেকে পুলিশকে না জানিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। খবর আসতেই নড়েচড়ে বসে পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্তারা। জানিয়ে দেন তরুণীর দেহের ময়নাতদন্ত করা হবে।

উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই প্রশাসনিক নিয়ম মেনে ময়নাতদন্ত হবে। পুরসভা কোনও নেশা মুক্তি কেন্দ্রকে অনুমোদন দেয় না। আগামী দিনে এমন অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি।


```