Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছ'বছর ধরে শরীরে ৫০০ গ্রামের টিউমার! প্রৌঢ়াকে সুস্থ করে বাড়ি পাঠাল মহকুমা হাসপাতাল

প্রত্যেকেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। বাড়িতে প্রতিবন্ধী ছেলে। আর্থিক সচ্ছলতাও নেই। তাই বড় হাসপাতালে ভর্তি হতে সমস্যা হচ্ছিল। ফলে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে থাকেন।এভাবে কেটে যায় ছয় বছর।

ছ'বছর ধরে শরীরে ৫০০ গ্রামের টিউমার! প্রৌঢ়াকে সুস্থ করে বাড়ি পাঠাল মহকুমা হাসপাতাল

শেষ আপডেট: 29 August 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত ছ'বছর ধরে ৫০০ গ্রামের একটি টিউমার শরীরে বয়ে বেড়াচ্ছিলেন ভদ্রেশ্বরের এক প্রৌঢ়া। অবশেষে জটিল অপারেশন করে প্রৌঢ়াকে সুস্থ করে বাড়ি পাঠালেন চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।

ভদ্রেশ্বর বিঘাটির গৌরাঙ্গপুরের বাসিন্দা রিতা রায়ের(৫০)। তাঁর ডান বাহুমূলের নিম্নাংশে(বগল) একটি টিউমার ধরা পরে। একাধিক চিকিৎসককে দেখান তিনি। প্রত্যেকেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। বাড়িতে প্রতিবন্ধী ছেলে। আর্থিক সচ্ছলতাও নেই। তাই বড় হাসপাতালে ভর্তি হতে সমস্যা হচ্ছিল। ফলে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে থাকেন।এভাবে কেটে যায় ছয় বছর। 

মাস খানেক আগে চন্দননগর মহকুমা হাসপাতালে সার্জেন আত্মদীপ বিশ্বাসকে দেখান। চিকিৎসক পরীক্ষা করে তাকে জানিয়ে দেন, এখনই অস্ত্রোপচার না করলে ওই টিউমর ক্যানসারে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। বড় কোনও মেডিক্যাল কলেজে চিকিৎসা করানোর পরামর্শ দেন ডাক্তারবাবু। কিন্তু প্রৌঢ়া অর্থাভবে চন্দননগর হাসপাতালেই অপারেশন করতে চান। এতে সীমিত পরিকাঠামোর মধ্যে প্রৌঢ়ার অপারেশনের দায়িত্ব নেন ওই চিকিৎসক। প্রৌঢ়ার ইউএসজি এমআরআই করা হয়।

গত সপ্তাহে ভর্তি হন প্রৌঢ়া। এরপর জটিল অপারেশন করে প্রৌঢ়ার শরীর থেকে টিউমার বের করে আনা হয়। হাসপাতাল সুপার সন্তু ঘোষ জানিয়েছেন, ওই মহিলার শরীর থেকে পাঁচশ গ্রাম ওজনের এক স্কয়ার ফুট ব্যাসার্ধের টিউমার কেটে বাদ দেওয়া হয়েছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হলে ছুটি দেওয়া হয়েছে তাঁকে।

সুপার বলেন, একটা মহকুমার সরকারি হাসপাতালে সীমিত পরিকাঠামোতে ঝুঁকি নিয়ে এত বড় অপারেশন সফল হয়েছে। এটা আমাদের মিলিত চেষ্টায় সফল। হাসপাতালে আনাস্থিসিস্ট চিকিৎসকরা সব রকম চেষ্টা করেন। সফলও হন।


ডাক্তার আত্মদীপ বিশ্বাস বলেন, "ইউএসজি করে দেখা যায় টিউমার প্রায় পাঁজর ছুঁয়ে গেছিল।জেলার হাসপাতালে তো সেইভাবে পরিকাঠামো থাকে নেই। তবুও রোগীর অনুমতিতে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করা হয়েছে।"


```