Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে শ্রীরামপুর কলেজের এক অধ্যাপকের ২০ বছরের জেল

পকসো মামলায় দোষী সাব্যস্ত করা হয় অধ্যাপক প্রতাপ দিগলকে। বিচার পেয়ে খুশি নির্যাতিতা।

নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে শ্রীরামপুর কলেজের এক অধ্যাপকের ২০ বছরের জেল

শ্রীরামপুর মহকুমা আদালত

শেষ আপডেট: 20 July 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে ২০ বছরের জেল হল শ্রীরামপুর কলেজের এক অধ্যাপকের। পকসো মামলায় দোষী সাব্যস্ত করা হয় অধ্যাপক প্রতাপ দিগলকে। বিচার পেয়ে খুশি নির্যাতিতা। অভিযুক্তের আইনজীবীর দাবি, মিথ্যা ফাঁসানো হয়েছে তাঁকে।

শ্রীরামপুর কলেজের থিওলজিকাল বিভাগের প্রধান ছিলেন প্রতাপ দিগল। তিনি উড়িষ্যার বেরহামপুরে বাসিন্দা। কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে থাকতেন। ২০২২ সালের মার্চ মাসে সেখানেই নাবালিকা এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই শ্রীরামপুর মহিলা থানার পুলিশ গ্রেফতার করে ওই নাবালিকাকে। পকসো আইনে শুরু হয় মামলা।

প্রতাপ দিগল বিচারাধীন বন্দি থাকা অবস্থায় মামলার চার্জশিট হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। শুনানির পর শুক্রবার
শ্রীরামপুর আদালতের প্রথম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজকুমার রাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শনিবার ২০ বছরের সাজা দেওয়া হল তাঁকে।

সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "ওই অধ্যাপক একটি এনজিও তৈরি করেছিলেন। ম্যাক হাউসে দুঃস্থ মেয়েদের রেখে পড়াশোনা শেখাতেন। নির্যাতিতা ওই নাবালিকা ২০২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে গিয়েছিল। কয়েকদিন সেখানে থাকার পরেই তার উপর যৌন নির্যাতন শুরু হয়। আদালত অভিযুক্তকে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ষাট হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।
নির্যাতিতাকে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে আদালত।একজন শিক্ষক ছাত্রীর সঙ্গে যে আচরণ করেছে তা যেন আর কেউ না করে তারজন্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে আদালত।"

এই রায়ে খুশি নির্যাতিতা। তিনি বলেন, "এই দিনটার জন্য আড়াই বছর ধরে অপেক্ষা করেছি। পড়ানোর জন্য নিয়ে এসে  আমার যে ক্ষতি করেছে তা যেন আর কারও না হয়।"

তবে অভিযুক্তের আইনজীবী অরুণ আগরওয়াল জানান, মিথ্যে সাজানো মামলা। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তাঁরা।


```