Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুরু হয়ে গেল হাওড়া বইমেলা, উদ্বোধন করলেন সুবোধ সরকার

দক্ষিণ হাওড়ার পোদরা বিবেকানন্দ মাঠে শুরু হল হাওড়া বইমেলা। উদ্বোধন করলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার।

শুরু হয়ে গেল হাওড়া বইমেলা, উদ্বোধন করলেন সুবোধ সরকার

হাওড়া বইমেলার উদ্বোধন

গার্গী দাস

শেষ আপডেট: 4 January 2026 18:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ হাওড়া বিধানসভা (South Howrah Assembly Constituency) এলাকায় বইপ্রেমীদের জন্য ফের উৎসবের আমেজ। পোদরার (Podra) বিবেকানন্দ মাঠে (Vivekananda Maidan) শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত বইমেলা। ‘দক্ষিণী সংহতি’র  (Dakshini Sanghati) উদ্যোগে আয়োজিত এই মেলা এ বছর দ্বিতীয় বর্ষে পা দিল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) সার্ধশতবর্ষ উপলক্ষে উৎসর্গীকৃত এই মেলাকে ঘিরে শুরু থেকেই বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।

শনিবার সন্ধ্যায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার (Subodh Sarkar), দক্ষিণ হাওড়া বিধানসভার বিধায়ক নন্দিতা চৌধুরী (Nandita Chowdhury), ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ (Kalyan Ghosh), সাঁকরাইলের প্রিয়া পাল (Priya Pal), সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ মণ্ডল (Biswajit Mondal), হাওড়া সিটি পুলিশের এসিপি নন্দ দুলাল ঘোষ (Nanda Dulal Ghosh) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা (National Flag) ও দক্ষিণী সংহতির পতাকা উত্তোলন করা হয়। তার পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হয়। বইমেলার সম্পাদক তুষার কান্তি ঘোষ (Tushar Kanti Ghosh) মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

বইমেলা প্রসঙ্গে তুষার কান্তি ঘোষ বলেন, 'গত বছর পাঠকদের যে ভালবাসা ও উৎসাহ আমরা পেয়েছিলাম, তার ফলেই এ বছর আরও বড় আকারে এই আয়োজন করা সম্ভব হয়েছে। বইপ্রেমী মানুষদের জন্যই এই মেলার মূল ভাবনা।' তিনি জানান, এ বছর বইয়ের স্টলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই পাঠকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। শিশু সাহিত্য থেকে শুরু করে গবেষণাধর্মী বই, উপন্যাস, কবিতা- সব ধরনের বই-ই মিলছে এই মেলায়।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, টানা ন’দিন ধরে চলবে মেলা। প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, আলোচনা সভা এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতি। সন্ধ্যা নামলেই বইমেলা চত্বর রীতিমতো সাহিত্য ও সংস্কৃতির মিলনক্ষেত্রে পরিণত হচ্ছে।

বইয়ের পাশাপাশি সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে দক্ষিণ হাওড়ার এই বইমেলা আগামী কয়েক দিনে আরও জমজমাট হয়ে উঠবে বলেই আশাবাদী আয়োজকরা। বইপ্রেমীদের জন্য এই মেলা যে এক বিশেষ ঠিকানা হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।


```