Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মোদীর জমানায় রাষ্ট্রপতি কেমন? কোবিন্দ যেমন

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election)জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ক

মোদীর জমানায় রাষ্ট্রপতি কেমন? কোবিন্দ যেমন

শেষ আপডেট: 18 July 2022 08:04

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election)জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। কেমন ছিল তাঁর জমানা?

বিচিত্র মানুষ বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি যেন মুখ লুকোতেই ব্যস্ত সদা। ২০১৭-তে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তাঁর নাম ঘোষণার সময় তিনি ছিলেন বিহারের রাজ্যপাল। কিন্তু রাজভবনের বাইরে বেরতেন কদাচিৎ। সাংবাদিকদের মুখোমুখি হওয়া দূরে থাক, সরকারি প্রচার মাধ্যম আকাশবাণী, দূরদর্শনের সঙ্গেও কথা বলতেন না।

এমনই একজনকে বিজেপি আবার তাদের জাতীয় মুখপাত্র করেছিল, যিনি কোনও দিন সাংবাদিকদের মুখোমুখি হননি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সংসদের উদ্বোধন কিংবা জাতীয় উৎসবের দিনগুলিতে রাষ্ট্রপতির ভাষণ, বার্তা সংবাদমাধ্যমে প্রকাশের রীতি না থাকলে রাষ্ট্রপতি কোবিন্দের নামও ছাপা হত কি না সন্দেহ।

তিনি তাহলে প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একান্তে নিজের কাজ করার মানুষ। রাষ্ট্রপতি হিসাবে তাঁর পাঁচ বছরের মেয়াদে রুটিন কাজের বাইরে তাঁকে পাওয়া যায়নি। শোনা যায়নি প্রধানমন্ত্রী বা সরকারের সঙ্গে কোনও কারণে মনোমালিন্য হয়েছে। ধরেই নিতে হয়, বিগত পাঁচ বছরে নরেন্দ্র মোদী এমন কোনও কাজ করেননি যা রাষ্ট্রপতির চোখে আপত্তিজনক ঠেকেছে।

সাম্প্রদায়িক হানাহানি, ধর্মীয় বিদ্বেষ, দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় বারে বারে সরকার কাঠগড়ায় উঠলেও টুঁ শব্দটি করেনি রাষ্ট্রপতি ভবন। কোবিন্দ এতটাই নরম, নিরীহ, যে বিরোধীরাও গলা চড়িয়ে তাঁকে গালমন্দ করেনি। ধরেই নিয়েছেন, বৃথাই বলা। বিরোধীদের কথায়, মোদী যেমনটি চেয়েছিলেন, কোবিন্দ সেভাবেই পাঁচটি বছর রাষ্ট্রীয় বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিলেন।

২০১২ সালে দেশ পেল প্রথম বাঙালি রাষ্ট্রপতি


```