Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল এখন কেমন আছেন? কী বলছেন চিকিৎসকরা?

চিকিৎসকরা জানান, স্ট্রোকের জেরে যে গুরুতর জটিলতা তৈরি হতে পারে—যেমন শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া বা অঙ্গ বিকল হয়ে পড়া—সে রকম কোনও উপসর্গ এখনও দেখা যায়নি। 

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল এখন কেমন আছেন? কী বলছেন চিকিৎসকরা?

অগ্নিমিত্রা পাল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 September 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। বৃহস্পতিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন আসানসোল দক্ষিণের এই বিধায়ক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, স্নায়ুর উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়াতেই এই সমস্যা। তবে আপাতত আগের তুলনায় অনেকটাই সুস্থ তিনি। হাসপাতাল সূত্রের খবর, শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

চিকিৎসকরা জানান, স্ট্রোকের জেরে যে গুরুতর জটিলতা তৈরি হতে পারে—যেমন শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া বা অঙ্গ বিকল হয়ে পড়া—সে রকম কোনও উপসর্গ এখনও দেখা যায়নি। বিধায়ক স্বাভাবিকভাবে কথাবার্তাও বলতে পারছেন। চিকিৎসকদের মতে, ওষুধেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবুও আপাতত তিনি রয়েছেন ক্রিটিকাল কেয়ার ইউনিটে, নিবিড় পর্যবেক্ষণে।

এমনিতে গত কয়েক সপ্তাহ ধরেই অগ্নিমিত্রার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। মাত্র পনেরো দিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেবারও তাঁকে তড়িঘড়ি কলকাতায় এনে ভর্তি করতে হয়েছিল একই হাসপাতালে। চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরলেও ফের অসুস্থ হওয়ায় উদ্বেগ বেড়েছে তাঁর পরিবার ও সমর্থকদের মধ্যে।

অগ্নিমিত্রা শুধু আসানসোল দক্ষিণের বিধায়কই নন, রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখও। বৃহস্পতিবারই বিধানসভায় বিজেপি বনাম তৃণমূল সংঘাতের আবহে বিক্ষোভে সামিল ছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁদের মধ্যেই ছিলেন অগ্নিমিত্রাও। আর সেই ঘটনার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। 

তবে চিকিৎসকদের আশ্বাস, আপাতত ঝুঁকির কিছু নেই। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।


```