Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভারত-জিম্বাবোয়ে ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি! ভেস্তে গেলে কি রোহিতরা যেতে পারবেন সেমিফাইনাল

দ্য ওয়াল ব্যুরো: জমে গেছে সেমিফাইনাল (T20 World Cup Semifinal) যাওয়ার লড়াই। দুই। গ্রুপেই চলছে কঠিন অঙ্কের হিসেব। এখনও পর্যন্ত একমাত্র গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর গ্রুপ ২? সেখানে চলছে কঠিন লড়াই। শেষ পর

ভারত-জিম্বাবোয়ে ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি! ভেস্তে গেলে কি রোহিতরা যেতে পারবেন সেমিফাইনাল

শেষ আপডেট: 5 November 2022 09:14

দ্য ওয়াল ব্যুরো: জমে গেছে সেমিফাইনাল (T20 World Cup Semifinal) যাওয়ার লড়াই। দুই। গ্রুপেই চলছে কঠিন অঙ্কের হিসেব। এখনও পর্যন্ত একমাত্র গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর গ্রুপ ২? সেখানে চলছে কঠিন লড়াই। শেষ পর্যন্ত কিছু বলা কঠিন। সবই দাঁড়িয়ে সম্ভাবনার ওপরে। এখন প্রশ্ন ভারত (Team India) কি সেমিফাইনালে পৌঁছতে পারবে? গ্রুপ তালিকায় কোথায় শেষ করবে তারা?

ভারত-জিম্বাবোয়ের (India vs Zimbabwe) ম্যাচ হতে চলেছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এখন যা অবস্থা তা থেকে স্পষ্ট শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে অনেককিছু। চলতি বিশ্বকাপে খলনায়ক বৃষ্টি। ম্যাচে ওভার কমা থেকে শুরু করে ম্যাচ বাতিল, তা নিয়ে বিতর্ক সবই হয়েছে। সেই বৃষ্টির ভ্রূকুটি কিন্তু রবিবারের ম্যাচেও রয়েছে।

এবার বৃষ্টির জন্য যদি ভেস্তে যায় ভারত-জিম্বাবোযয়ে ম্যাচ তবে কী হবে? এখন পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। যদিও নেট রানরেটে দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটাই পিছিয়ে তারা। যদি শেষ চারে যাওয়ার ভবিষ্যত নেট রানরেটের ওপর নির্ভর করে তো বিপদে পড়তে পারেন রোহিত শর্মারা। যদি ম্যাচ বাতিল হয় এমন পরিস্থিতিতে তো দুই দলই এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৭। এই হিসেবে ভারত পৌঁছে যাবে শেষ চারে। কিন্তু হয়তো শীর্ষে থেকে শেষ করতে পারবে না গ্রুপ পর্বের লড়াই।

এবার যদি ভারত হেরে যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে তবে সেমিফাইনালে যাওয়ার জন্য নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ড ও পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ফলের উপর। দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান জিতে যায় তবে ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।

কাফুর সঙ্গে সাক্ষাৎ, আপ্লুত মনোজ, সই নিলেন ব্রাজিলীয় কিংবদন্তির


```