এদিন কোচবিহার যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাপাঠের অনুষ্ঠানে না যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কোনও রাখ ঢাক না রেখে সরাসরি বলেন, "বিজেপির প্রোগ্রামে (BJP program) কীভাবে যাব?"
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 8 December 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার ব্রিগেডে গীতাপাঠের (Gita reading , Brigade) আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তবে তিনি যাননি। অন্যদিকে গীতাপাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সব শীর্ষ নেতারা।
বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরা উপস্থিত ছিলেন গীতাপাঠের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে নানাবিধ মন্তব্যও করেন তাঁরা।
এদিন কোচবিহার যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাপাঠের অনুষ্ঠানে না যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কোনও রাখ ঢাক না রেখে সরাসরি বলেন, "নিরপেক্ষ অনুষ্ঠান হলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু বিজেপির প্রোগ্রামে (BJP program) কীভাবে যাব?"
খানিক থেমে মুখ্যমন্ত্রীর সদুত্তর, "আমারও তো একটা আইডিওলজি আছে। আমি সব ধর্ম সব বর্ণকে সম্মান করি। কিন্তু এই শিক্ষা আমার পরিবার আমায় দেয়নি।"
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে একই সংগঠনের উদ্যোগে ব্রিগেডেই হয়েছিল গীতাপাঠ। এবারেও ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে হিন্দু ভোটকে একত্রিত করতে পদ্মশিবির পর্দার আড়াল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই অভিমত প্রকাশ করেছিলেন। সোমবার ওই অনুষ্ঠানকে সরাসরি বিজেপির কর্মসূচি বলে প্রকারন্তরে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইলেন, ভোটের মুখে ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি।
অতীতেও এ প্রসঙ্গে পদ্মশিবিরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মমতা। এখন দেখার মুখ্যমন্ত্রীর এদিনের প্রতিক্রিয়ার পর পদ্মশিবির থেকে পাল্টা কী বার্তা আসে।