Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খাটের নীচ থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, গোবরডাঙায় তুমুল শোরগোল

সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মিঠু। দুই ছেলে নানা জায়গায় মাকে খুঁজে বেড়ায়। তবে খোঁজ মেলেনি। মঙ্গলবার ঘর থেকে গন্ধ বের হচ্ছিল। তারপরেই খাটের তলা থেকে কম্বল মোড়ানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

খাটের নীচ থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, গোবরডাঙায় তুমুল শোরগোল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 September 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খাটের তলা থেকে টেনে বের করা হল কম্বল। আর তারপরেই ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে বাড়ির বধূর। মুখও থেঁতলানো। মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে  গোবরডাঙার সাহাপুর এলাকায়।

মৃতার নাম মিঠু দত্ত (৪৩)। পুলিশ সূত্রে খবর, প্রায় ১১ বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে তিনি এই বাড়িতেই থাকতেন। কয়েক বছর আগে তাঁর দেওর প্রদীপ দত্ত মুম্বই থেকে ফিরে এসে নিজের স্ত্রী ও সন্তানদের ছেড়ে গোবরডাঙার এই বাড়িতে উঠতে শুরু করেন।

সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মিঠু। দুই ছেলে নানা জায়গায় মাকে খুঁজে বেড়ায়। তবে খোঁজ মেলেনি। মঙ্গলবার ঘর থেকে গন্ধ বের হচ্ছিল। তারপরেই খাটের তলা থেকে কম্বল মোড়ানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মুখ থেঁতলানো অবস্থায় ওই বধূর দেহ উদ্ধারের খবর ছড়াতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার দেওর প্রদীপ দত্ত এবং তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। গোবরডাঙার শান্ত এলাকা হিসেবেই সাহাপুরের পরিচিতি। সেখানে কে ঘরে ঢুকে ওই বধূকে খুন করে রেখে গেল, অথচ কেউ টের পেল না, সেটাই ভাবাচ্ছে পুলিশকে। 


```