দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল সকাল ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের বেলদা। ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে স্করপিও ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। মৃতরা স্করপিওর যাত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিল স্করপিও গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট চারজন ছিলেন। সকাল ৬টা নাগাদ বেলদার রানি সরাইয়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুতগতির স্করপিও।



.jpeg)
