Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চণ্ডীতলার নাসিরের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি! করলেন পুজোও

বিজেপির রাজনীতি নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে অনেক তর্কবিতর্ক রয়েছে। যদিও হুগলির কাজি নাসির বরাবরই বিজেপির একনিষ্ট কর্মী।

চণ্ডীতলার নাসিরের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি! করলেন পুজোও

শেষ আপডেট: 22 January 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তখন বাংলায় তেমন মাটি শক্ত হয়নি বিজেপির। ভোট এলেই তিনি বাড়ি বাড়ি পদ্মের হয়ে প্রচার করতেন। এজন্য অনেক সময়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। বিজেপির শাসককালে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা গেল তাঁকে। তাঁর নাম কাজি নাসির। 

বিজেপির রাজনীতি নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে অনেক তর্কবিতর্ক রয়েছে। যদিও হুগলির কাজি নাসির বরাবরই বিজেপির একনিষ্ট কর্মী। হুগলির চণ্ডীতলায় তাঁর বাড়ি। জানা গিয়েছে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী তথা বিজেপি নেতা তপন সিকদারের সঙ্গে ভালো পরিচয় ছিল তাঁর। তিনি এলাকায় বিজেপির ভাল সংগঠক হিসেবে পরিচিত। বহু সমস্যার মুখে পড়লেও তিনি বিজেপি ছাড়েননি।

সোমবার রামের ছবি নিয়ে 'জয় শ্রী রাম' ধ্বনি দিয়ে গোটা এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। চণ্ডীতলার গোপালপুর বাজারে তাঁর উদ্যোগে রামের পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি পুজোও দেন। 

নাসির বলেন, 'রামমন্দির উদ্বোধনে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু বয়সের কারণে সেখানে যাওয়া হয়নি। রামকে পছন্দ করি। ধর্ম ধর্মের জায়গায় থাকবে। কিন্তু অন্য ধর্মকে ভালোবাসা যাবে না এমন কেউ বলে দেয়নি। সকল ধর্মের প্রতি সকলের শ্রদ্ধা রাখা উচিত।‘


```