Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ঘানার রাস্তায় চলবে হুগলির ই-রিকশা, দিনভর ব্যস্ততা সুগন্ধার কারখানায়

ঘানার রাস্তায় চলবে হুগলির ই-রিকশা, দিনভর ব্যস্ততা সুগন্ধার কারখানায়

শেষ আপডেট: 2 October 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কনটেনারে চাপানো হচ্ছে রাশি রাশি ই-রিকশা। জাহাজ এই ছাড়ল বলে! সোমবারই খিদিরপুর ডক থেকে ঘানার উদ্দেশে রওনা দিচ্ছে এই ই-রিকশাগুলি।

সম্প্রতি লগ্নি আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন মেদিনীপুরে তৈরি হবে ইস্পাত কারখানা। কর্মসংস্থান হবে বাংলায়। তা নিয়ে নানা কথা আর জল্পনা তুঙ্গে। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর তেমন বলার মতো কোনও বড় শিল্প রাজ্যে আসেনি বলে অভিযোগ শোনা যায় হামেশাই। এই আবহেই পোলবার সুগন্ধায় দিল্লি রোডের ধারে হুগলি মোটরস-এর কারখানায় তৈরি হচ্ছে ই-রিকশা। কারখানায় কাজ করেন শ'দুয়েক লোক। ঘানায় রফতারি হচ্ছে ই-রিকশাগুলি। সোমবার কনটেনার ভরে খিদিরপুর ডক থেকে ঘানায় পাঠানো হল প্রথম অর্ডার।  

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

সংস্থার কর্ণধার সেখ নাসিরুদ্দিন জানান, এখন সব দেশেই ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা বেশি। তেলের দাম বাড়ায় এই গাড়ির চাহিদা বেড়েছে। বাজারও খুলেছে বিদেশেও। মাস দুয়েক আগে ঘানার সংস্থা গোল্ডেন ওয়েবের প্রতিনিধিরা হুগলিতে কারখানা দেখতে আসেন। সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীক চুক্তি করেন। তিনি বলেন, “আগে ওরা চিন থেকে ই-রিক্সা নিতেন। কিন্তু তাদের গুণগত মান খারাপ হওয়ায় এবার ভারত থেকে আমদানি করতে চান। চুক্তি মতোই এক কনটেনার ই-রিক্সা ও ই-কার্ড পাঠানো হচ্ছে। এর আগে নেপালে ই-রিক্সা রফতানি করা হয়েছে। দেশের প্রায় সব রাজ্যেও আমাদের তৈরি গাড়ি চলছে।”

তিনি জানান, আগামী দিনে ই-রিকশা অন্যান্য দেশে বিক্রি করতে পারলে বিদেশি মুদ্রা যেমন আসবে, তেমন আরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। সরকার যদি জমি পাওয়া থেকে লোন পাওয়া সবক্ষেত্রে ক্ষুদ্র শিল্পগুলোকে আরও একটু সাহায্য করে তাহলে সুবিধা হয়।


```