Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাবা-মা-বোনকে হত্যায় ফাঁসির সাজা, চুঁচুড়া আদালতে কান্নায় ভেঙে পড়লেন গৃহশিক্ষক

পেশায় গৃহশিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করে।

বাবা-মা-বোনকে হত্যায় ফাঁসির সাজা, চুঁচুড়া আদালতে কান্নায় ভেঙে পড়লেন গৃহশিক্ষক

দোষী সাব্যস্ত গৃহশিক্ষক

শেষ আপডেট: 23 December 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাবা, মা, বোন কে হাতের শিরা গলা নলি কেটে নৃশংস ভাবে খুনের ঘটনায় দোষী প্রমাণিত প্রমথেশ ঘোষালকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। গত ২৮ নভেম্বর চুঁচুড়া আদালতে সাত জনের ফাঁসির সাজা হয় ২০২০ সালে বিষ্ণু মাল হত্যা মামলায়। আজ দশঘড়ার ঘটনায় ফাঁসির সাজা হল একজনের।

সোমবার চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান। পেশায় গৃহশিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করে। কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন।

২০২১ সালের ৮ নভেম্বর ধনেখালি থানার দশঘড়া গ্রামের পাল পাড়াতে খুন হন অসীম ঘোষাল (৬৮), স্ত্রী শুভ্রা ঘোষাল(৬০) ও তাঁদের মেয়ে পল্লবী চট্টোপাধ্যায় (৩৮)। গলার নলি ও হাতের শিরা কেটে খুন করা হয় তাঁদের। বাবা-মা ও বোনকে খুন করে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে।

আহত রক্তাত্ব অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধাধ্যায় ধনেখালি থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই প্রমথেশকে গ্রেফতার করে।

খুনের মামলায় সরকারি আইনজীবী শংকর গঙ্গ্যোপাধ্যায় জানিয়েছেন, মোট ১৪ জন খুনের মামলায় সাক্ষী দিয়েছে। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন। ফাঁসির সাজা ঘোষণা হতেই এ দিন আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। হুগলির পুলিশ সুপার(গ্রামীন) কামনাশিস সেন জানিয়েছেন, আদালত ও বিচার ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে। অপরাধ যত বড় হোক না কেন শাস্তি হবেই।


```