Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সৎ বিচারপতি! যেভাবে লেবেল দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক: দীপঙ্কর দত্ত

বিচারপতিদের সেই সব পর্যবেক্ষণকে ঘিরে কখনও কখনও জনমানসে তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়। কোনও কোনও ক্ষেত্রে আবার বিচারপতিরাই নিজেদের সততার কথা তুলে ধরেন এজলাসে বসে।

সৎ বিচারপতি! যেভাবে লেবেল দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক: দীপঙ্কর দত্ত

শেষ আপডেট: 25 November 2023 17:39

দ্য ওয়াল ব্যুরো: গরু, কয়লা, শিক্ষা, রেশন-রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সব মামলার শুনানিতে বিভিন্ন সময় বিচারপতিরা নিজেদের পর্যবেক্ষণ জানান।

বিচারপতিদের সেই সব পর্যবেক্ষণকে ঘিরে কখনও কখনও জনমানসে তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়। কোনও কোনও ক্ষেত্রে আবার বিচারপতিরাই নিজেদের সততার কথা তুলে ধরেন এজলাসে বসে।

সম্প্রতি তৈরি হওয়া এমন ‘ট্রেন্ড’কে দুর্ভাগ্যজনক বলে মনে করেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি দত্তের কথায়, “বিচারপতি সৎ হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে বিচারপতিদের সৎ এবং অসৎ বলে লেবেল দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক।”

রাজ্যের জুডিশিয়াল অফিসারদের একটি সংগঠনের শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। সেখানেই এই মন্তব্য করেন বিচারপতি দত্ত।

ওই অনুষ্ঠানে বিচারপতি দত্তের মন্তব্যের সূত্র ধরে অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদার বলেন, “সততার কথা বলে কোনও কোনও বিচারপতি ঔদ্ধত্য দেখিয়ে ফেলছেন।”

আইনজ্ঞদের মতে, সম্প্রতি একাধিক দুর্নীতির মামলার শুনানিতে বিভিন্ন সময় বিচারপতিদের একাংশের মুখে সততার প্রসঙ্গ শোনা গিয়েছে। সেটা ঔদ্ধত্যর সমান বলেই বোঝাতে চেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদার।


```