ইতিমধ্যে ভূপতিনগর কাণ্ডে দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ। আগামী বুধবার পর্যন্ত তাঁদের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এনআইএর উপর হামলার ঘটনায় ফের রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে লক্ষ্য করে আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস।
যদিও কেন্দ্রীয় তদন্তকারীদের উপরে হামলার ঘটনায় বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বালুরঘাটের সভায় মুখ্যমন্ত্রী বলেন, "মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ? স্থানীয় পুলিশকে জানিয়ে তো যায়নি। মাঝরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে তো এমনই ঘটে!" শুধু তাই নয়, তিনি এও বলেন, "ভূপতিনগরে মহিলারা হামলা করেননি, হামলা চালিয়েছে এনআইএ।"
এদিকে ভোটের মুখে রাজ্যে এনআইএর উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। শনিবারেই পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর ও জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। একইসঙ্গে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ও নবান্নর থেকেও।


