
শেষ আপডেট: 22 April 2022 05:33
দ্য ওয়াল ব্যুরো: প্রাচীন মসজিদের নীচে লুকিয়ে রয়েছে হিন্দুদের মন্দির (Hindu Temple)! বৃহস্পতিবার ম্যাঙ্গালোরের কাছে মালালি এলাকায় অবস্থিত জুমা মসজিদের পুনর্নির্মাণ কাজ চলার সময়ে এমনটাই দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ। তারা জানিয়েছে, একসময় সেখানে হিন্দু মন্দির ছিল। জোর করে ধ্বংস করে গড়া হয়েছে মসজিদ।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, মন্দির ছিল কিনা তা নিয়ে তথ্যপ্রমাণ যতদিন না মিলছে, ততদিন ওই মসজিদ রেনোভেশনের কাজ যেন বন্ধ রাখা হয়।
সেইমতোই দক্ষিণ কন্নড় কমিশনারেটের তরফে মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ বন্ধ রাখার। জমিজমার দলিলপত্র খতিয়ে দেখছে সরকার। তার পরেই জারি হবে পরবর্তী নির্দেশ। এই সময়ে সাধারণ মানুষকেও শান্তি বজায় রাখতে বলা হয়েছে।
দক্ষিণ কন্নড়ের ডেপুটি কমিশনার রাজেন্দ্র কেভি বলেছেন, "আমি ফিল্ড অফিসারদের কাছে এ বিষয়ে খবর পেয়েছি। আমরা পুরোনো কাগজপত্র খতিয়ে দেখছি। জমির মালিকানা নিশ্চিত করার চেষ্টা করছি। ওয়াকফ বোর্ডের কাছ থেকেও এ বিষয়ে রিপোর্ট চেয়েছি। খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নেব। ততদিন মসজিদের কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছি আমরা। সাধারণ মানুষকে অনুরোধ, ধৈর্য ধরে অপেক্ষা করুন।"
মোদীর সফরের মুখে জম্মুতে সংঘর্ষে নিহত সেনা, আহত ৯! খতম দুই জঙ্গিও