
শেষ আপডেট: 7 April 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: যতই বেআইনি হোক, নেশার দ্রব্য হিসেবে গাঁজার (cannabis) ব্যবহার যেন এক ওপেন সিক্রেট। তবে গাঁজা সেবনকারীদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। হিমাচল প্রদেশের (Himachal) একটি কমিটি গঠন করা হয়েছে গাঁজা চাষ আইনসম্মত করার জন্য।
গাঁজার বেআইনি ব্যবহারের বদলে যাতে গাঁজার বীজ এবং পাতাকে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগানো যায় সেই বিষয়টি সুনিশ্চিত করতে উদ্যোগী এই কমিটি। এই কমিটিতে মন্ত্রী জগৎ সিং নেগি, সাংসদ সুরিন্দর সিং সহ আরও তিন বিধায়ক রয়েছেন। চিকিৎসার কাজে লাগানোর পাশাপাশি কিভাবে গাঁজা থেকে আরও বেশি কর আদায় করা যায় সে বিষয়েও উপযুক্ত ব্যবস্থা নেবে এই কমিটি।
একমাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট পেশ করবে বলে জানা গেছে। পাশাপাশি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গাতে গাঁজার চাষ বৈধ করবে এই কমিটি।
অনুদান নয়, বিনিয়োগ করুন! ভিখারীদের নিয়ে কোম্পানি গড়েছেন সমাজকর্মী, লাভের অঙ্কে অবাক সকলে