Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘৮৫ হাজারে কী হবে, ১০ লক্ষ দিন,’ পুজো অনুদান মামলায় রাজ্যকে খোঁচা হাইকোর্টের

প্রতিবছর পুজোর অনুদান দেওয়া হচ্ছে। অনুদানের অঙ্ক বাড়ানো হচ্ছে। কোনও অডিট হয় না। এহেন অভিযোগ তোলেন মামলাকারী।

‘৮৫ হাজারে কী হবে, ১০ লক্ষ দিন,’ পুজো অনুদান মামলায় রাজ্যকে খোঁচা হাইকোর্টের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 September 2024 15:57

দ্য ওয়াল ব্যুরো: গত বছর পুজোর অনুদানের পরিমাণ ছিল ক্লাব পিছু ৭০ হাজার টাকা। এ বছর সেই পরিমাণ বেড়ে ৮৫ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ঘোষণা করেছেন সেই পরিমাণও বাড়তে পারে আগামী বছর।

পুজোয় ক্লাব পিছু অনুদান দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলারই শুনানি ছিল। আর সেখানেই অনুদান নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। 

প্রতিবছর পুজোর অনুদান দেওয়া হচ্ছে। অনুদানের অঙ্ক বাড়ানো হচ্ছে। কোনও অডিট হয় না। এহেন অভিযোগ তোলেন মামলাকারী। যার পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি বলেন, খরচের হিসাব দিক রাজ্য।

রাজ্য প্রতি বছর একজন বিশেষ ভাবে সক্ষমকে হাজার টাকা দিচ্ছে। সেই পরিমাণ যথেষ্ট কম বলে দাবি করেন মামলাকারী। তিনি বলেন, এটা রাজ্য ভেবে দেখুক যে এই অনুদান বাড়ানো যায় কিনা! এর পরই প্রধান বিচারপতি বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান ভেবে দেখবেন বিষয়টা।

'অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা চুক্তি ভিত্তিক কাজ করেন। ডেটা ডিজিটাইজেশনের কাজ করেন, তাঁদের মাসে ২৩ হাজার টাকা করে দেওয়া হয়। গত মাস থেকে সেই কর্মীর সংখ্যা কমিয়ে দিচ্ছে রাজ্য। কেন এমন সিদ্ধান্ত? প্রশ্ন তোলেন বিচারপতি। 

হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্য যে অনুদান দেয়, সেটা কীভাবে ব্যয় হচ্ছে সেটা দেখা দরকার। পুজো কমিটির উচিত রাজ্যকে সেই খরচের হিসেব দেওয়া। তারপরই রাজ্যকে খোঁচা দিয়ে বিচারপতি বলেন, '১০ লক্ষ টাকা করে দিয়ে দিন এবার থেকে। তাহলে পুজো খুব ভাল ভাবেই হয়ে যাবে। ৮৫ হাজার টাকায় কী হবে? 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে একাধিক পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে। সেই আবহেই এই অনুদান সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ।


```