Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরীক্ষার দিন বদলে গেল সেন্টার, ভুল স্বীকার স্কুল কর্তৃপক্ষের

পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রাট। স্কুল কর্তৃপক্ষের ভুলে আসল পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই দেরি হয়ে গেল ছাত্রদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন বিভ্রান্তিতে স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। পরীক্ষার শেষে বিক্ষোভ দেখালেন। 

পরীক্ষার দিন বদলে গেল সেন্টার, ভুল স্বীকার স্কুল কর্তৃপক্ষের

শেষ আপডেট: 16 February 2024 17:50

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রাট। স্কুল কর্তৃপক্ষের ভুলে আসল পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই দেরি হয়ে গেল ছাত্রদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন বিভ্রান্তিতে স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। পরীক্ষার শেষে বিক্ষোভ দেখালেন। 

শুক্রবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। পাতিপুকুর আদ্যনাথ শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিকের ছাত্ররা জানত, যে তাদের পরীক্ষা বাঙুর স্কুলে পড়েছে। গত ১৩ তারিখে স্কুল থেকেই এই খবর পেয়েছিল। তাই সকাল সাড়ে ৮টা থেকে ওই স্কুলের পরীক্ষার্থীরা বাঙুর স্কুলে ভিড় করে। সেখানে গিয়ে তারা জানতে পারে, তাদের পরীক্ষার সেখানে সিট পড়েনি। সিট পড়েছে পল্লীশ্রী হাইস্কুলে। এতে ঘাবড়ে যায় সকলে।

পরে ওই স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পল্লীশ্রী হাইস্কুলে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। তাঁদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। কেন্দ্রটি বাঙুর স্কুলের কাছাকাছি হওয়ায় পরীক্ষা শুরুর আগেই ছাত্ররা পৌঁছে গেছিল। দুপুর ১টার পরে পরীক্ষা দিয়ে বেরলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় পাতিপুকুর আদ্যনাথ শিক্ষা নিকেতনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবক। 

পরীক্ষার্থীদের দাবি, উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম থাকে না। ১৩ তারিখ স্কুলে গিয়ে তারা জানতে পারে তাদের সিট পড়েছে বাঙুর স্কুলে। সে খবর প্রধান শিক্ষিকাই তাদের দিয়েছিলেন। এই কয়েকদিনের মধ্যে পরীক্ষা কেন্দ্র বদলে যাবে সেটাই তাঁরা জানত না। তাদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা আগে খবর দিলে, এদিন তাঁদের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হত না।

অভিভাবকরা বলেন, "প্রধান শিক্ষিকার কাছে আমরা কৈফিয়ত চাইতে গিয়েছিলাম। তিনি বিষয়টির ভুল স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পরীক্ষার ভেন্যু যে বদল হয়ে গেছে, সে খবর তাঁর কাছেও ছিল না। এবার থেকে এমন ভুল হবে না বলে আশ্বাস দিয়েছেন।"

উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই কয়েকটি স্কুলের পরীক্ষার ভেন্যু বদল হওয়ার খবর এসেছে সংসদের কাছে। এতে ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে পড়ার অভিযোগ রয়েছে। ফলে পরীক্ষার সময় পড়ুয়াদের মানসিক পরিস্থিতির দিকে তাকিয়ে এবার থেকে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম উল্লেখ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ।


```