Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতে সদ্যোজাত থেকে ১৯ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়ছে, জানাল হু

দ্য ওয়াল ব্যুরো : ভারতে কোভিড ভ্যাকসিনের (Vaccine) দু’টি ডোজ নেওয়ার পরেও অনেকে ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হচ্ছেন। শুক্রবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একইসঙ্গে আরও দু’টি সতর্কবার্তা দিয়েছে ওই সংস্থা। প্রথমত, এদেশে সদ্যোজাত

ভারতে সদ্যোজাত থেকে ১৯ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়ছে, জানাল হু

শেষ আপডেট: 8 October 2021 09:10

দ্য ওয়াল ব্যুরো : ভারতে কোভিড ভ্যাকসিনের (Vaccine) দু’টি ডোজ নেওয়ার পরেও অনেকে ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হচ্ছেন। শুক্রবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একইসঙ্গে আরও দু’টি সতর্কবার্তা দিয়েছে ওই সংস্থা। প্রথমত, এদেশে সদ্যোজাত থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে কোভিডের সংক্রমণ বাড়ছে। দ্বিতীয়ত, ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরেও ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত হচ্ছেন অনেকে। কোভিড ১৯ এপিডেমোলজিক্যাল আপডেট-এ হু জানিয়েছে, ভারতে ৯৫০০ কোভিড রোগীর জিনোম সিকোয়েনসিং করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, সদ্যোজাত থেকে ১৯ বছর বয়সী এবং মহিলাদের মধ্যে সংক্রমণ বাড়ছে। মাঝবয়সীরা সংক্রমিত হচ্ছেন তুলনায় কম। একইসঙ্গে হু জানিয়েছে, গত অগাস্ট থেকে বিশ্ব জুড়ে মৃত্যুহার কমছে। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৫৪ হাজার জন। অতিমহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৪ লক্ষ মানুষ। মারা গিয়েছেন প্রায় ৪৮ লক্ষ জন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কোভিডে আক্রান্তের সংখ্যা কমেছে ৯ শতাংশ। যদিও মৃত্যুহার একই আছে। হু এর বক্তব্য, ইউরোপ বাদে বিশ্বের প্রতিটি প্রান্তেই কমছে কোভিডের প্রকোপ। আফ্রিকায় কোভিডের সংক্রমণ কমেছে ৪৩ শতাংশ। ভূমধ্যসাগরের পূর্বে কমেছে ২১ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কমেছে ১৯ শতাংশ। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কমেছে ১২ শতাংশ। আমেরিকা এবং ইউরোপ বাদে অন্যত্র মৃত্যুহার কমেছে ১০ শতাংশ। মৃত্যুহার সবচেয়ে বেশি কমেছে আফ্রিকায়। সেখানে এক সপ্তাহে ২৫ শতাংশ মৃত্যুহার কমে গিয়েছে। গত এক সপ্তাহে যে দেশগুলিতে সবচেয়ে বেশি মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন, তার শীর্ষে আছে আমেরিকা। এক সপ্তাহে সেখানে অতিমহামারীতে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৬০ হাজার ৫৭১ জন। তার আগের সপ্তাহেও ওই দেশে একই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন। ব্রিটেনে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৭৮১ জন। আগের সপ্তাহেও ব্রিটেনে একই সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ২৭৭ জন। আগের সপ্তাহেও সেখানে একই সংখ্যক মানুষ আক্রান্ত হন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৬২৩ জন। আগের সপ্তাহের চেয়ে ওই দেশে সংক্রমণ বেড়েছে ১৩ শতাংশ। ভারতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ১৫৮ জন। সংক্রমণের হার ২১ শতাংশ কমেছে।

```