Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হাইকোর্টে ফের রাজ্যের ধাক্কা! ২৬ বছর পর আইসিডিএসে সুপারভাইজার নিয়োগের জট কাটল

এবিষয়ে ২০১৫ সালে এক নির্দেশিকায় কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল, মোট শূন্যপদের ৫০% পদে অঙ্গনওয়াড়ির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে।

হাইকোর্টে ফের রাজ্যের ধাক্কা! ২৬ বছর পর আইসিডিএসে সুপারভাইজার নিয়োগের জট কাটল

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 January 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: আইসিডিএসে সুপারভাইজার নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ফলে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।

আদালত সূত্রের খবর, আইসিডিস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ৩৪৫৮টি আইসিডিস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবিষয়ে ২০১৫ সালে এক নির্দেশিকায় কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল, মোট শূন্যপদের ৫০% পদে অঙ্গনওয়াড়ির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে।

অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়ারির কর্মীদের জন্য শুধমাত্র ৪২২ টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ির কর্মী তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। এবিষয়ে কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি লপিতা  বন্দ্যোপাধ্যায়।

রাজ্য তা মানেনি বলে অভিযোগ। এবিষয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের হলে রাজ্যের তরফে বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে। ওই মামলাতেই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে। 


```