Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বর্ধমান মেডিক্যালের সাত ছাত্রের বিরুদ্ধে কী কী অভিযোগ কলেজকে জানাতে বলল হাইকোর্ট

বর্ধমান মেডিক্যালের সাত ছাত্রের বিরুদ্ধে কী কী অভিযোগ কলেজকে জানাতে বলল হাইকোর্ট

শেষ আপডেট: 11 December 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান মেডিকেল কলেজে হুমকি দেওয়ার অভিযোগে সাসপেন্ড সংক্রান্ত মামলায় এবার অভিযুক্তদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জানান, অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। তাই অভিযোগকারীদের নাম গোপন রেখে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ লিখিতভাবে জানাতে হবে। 

তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর হওয়ায় অভিযুক্তরাও নিজেদের পক্ষে কী বক্তব্য রাখছে তাও জানতে চায় আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওইদিন কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বর্ধমান মেডিকেল কলেজে সাতজন ছাত্রকে হুমকি দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল। অভিযুক্তরা অন্য পড়ুয়াদের কড়া রোদে অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্য করত বলে অভিযোগ। এদিন বিচারপতি কলেজ কর্তৃপক্ষের থেকে জানতে চান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছিল কিনা? উত্তরে কলেজ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে। তারপরই বিচারপতির মৌখিক নির্দেশ, সমস্ত অভিযোগ অভিযুক্তদের জানা উচিত।


```