Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১১টি আধার কার্ড ব্যবহার করে ৮৩ জনের জাল পাসপোর্ট! পুলিশের রিপোর্ট দেখে বিস্মিত হাইকোর্ট

এরপরই পেশায় ট্রাফিক হোমগার্ড মহম্মদ ইমরান নামে ধৃতের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। 

১১টি আধার কার্ড ব্যবহার করে ৮৩ জনের জাল পাসপোর্ট! পুলিশের রিপোর্ট দেখে বিস্মিত হাইকোর্ট

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 14 May 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: অনেকটা রসুনের খোসার মতো। তদন্তে নেমে যত এগোচ্ছেন ততই একের পর এক আস্তরণ সরিয়ে সামনে আসছে নতুন নতুন চক্রের হদিস। জাল পাসপোর্ট কাণ্ডে (Fake Passport Case) পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখে এবার বিস্মিত কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)।

এদিন পুলিশের তরফে আদালতে জানানো হয়, ভদ্রেশ্বর থানা এলাকায় ১১টি আধার কার্ড ব্যবহার করে ৮৩ জনের জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। এমনকী এই ৮৩ জনের মধ্যে ৩৭ জনের কোনও অস্তিত্ত্বই নেই!  যা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 

এরপরই পেশায় ট্রাফিক হোমগার্ড মহম্মদ ইমরান নামে ধৃতের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। এই মামলার মূল অভিযুক্ত অভিজিৎ হালদার এখনও ফেরার। তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ইমরানের ব্যাঙ্ক একাউন্টে ঢুকেছিল। অভিজিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের দাবি, নিজে ট্রাফিক হোমগার্ড হওয়ার সুবাদে ওই সব জাল নথি দিয়ে তৈরি করে পাসপোর্টের আই বি রিপোর্টে গোঁজামিল দিত ইমরান।  এই মামলায় বিশ্বজিৎ ঘোষ নামে এক পোস্টম্যানকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


```