Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মানুষ মরে গেলে ঘুম ভাঙবে? বেআইনি নির্মাণ মামলায় পুরসভাকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

এখন দেখার, হাইকোর্টের গুঁতো খেয়ে পুরসভা কী রিপোর্ট জমা দেয়।

মানুষ মরে গেলে ঘুম ভাঙবে? বেআইনি নির্মাণ মামলায় পুরসভাকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 20 February 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: হেলে পড়া বহুতল ঘিরে বছরের শুরুতে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল কলকাতা ও শহরতলিতে। তারই মধ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের শহরে বেআইনি বহুতল গড়ে তোলার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পুরসভা এবং পুলিশকে জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই বেনিয়াপুকুর পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। ওই মামলাতেই পুরসভাকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ আগামী সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে পুরসভাকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

আদালত সূত্রের খবর, বেনিয়াপুকুর থানার ঠিক উল্টোদিকে সরু গলির মধ্যে বেআইনিভাবে একটি বাড়ি নির্মীত হয়েছে। মামলাকারীর বক্তব্য, সরু গলির মধ্যে এভাবে বহুতল গড়ে তোলা বেআইনি। অঘটন ঘটলে সেখানে উদ্ধারকার্য করাও সম্ভব নয়। 

এ ব্যাপারে পুরসভা এবং পুলিশে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। অভিযোগ, পুরসভাকে আবেদনকারী এ ব্যাপারে অভিযোগ জানালে পুরসভার তরফে নাকি বলা হয়েছিল, 'কাজ যেমন চলছে চলুক, পরে দেখে নেওয়া হবে।'

পুরসভার এমন দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এখন দেখার, হাইকোর্টের গুঁতো খেয়ে পুরসভা কী রিপোর্ট জমা দেয়।


```