Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ওবিসি মামলায় রাজ্যের সমীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, নতুন করে তলব কমিশনের হলফনামা

মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুন। 

ওবিসি মামলায় রাজ্যের সমীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, নতুন করে তলব কমিশনের হলফনামা

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 May 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি মামলায় (OBC Case) রাজ্যের সমীক্ষা পদ্ধতি নিয়ে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। 

বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখার মান্থার ডিভিশন বেঞ্চে এদিন ওঠে মামলাটি। সেখানেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

আদালতের পর্যবেক্ষণ, ২০১০ সালের পরে রাজ্যের তৈরি ওবিসি তালিকা থেকে ১১৩টি ওবিসি সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল। কীভাবে নতুন সমীক্ষায় সেই সম্প্রদায়গুলি থেকে আবেদন গ্রহণ করা হল? এদিন রাজ্যের কাছে এই প্রশ্নের জবাব জানতে চায় আদালত। 

এরপরই সংশ্লিষ্ট সম্প্রদায়গুলি ছাড়া নতুন নতুন সম্প্রদায় থেকে আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বিডিওদের নিয়ম মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে আদালত এও জানায়, নতুন সমীক্ষা কী পদ্ধতিতে হবে আদালতে তা হলফনামা আকারে জানাতে হবে কমিশনকে। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুন। 


```