Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে রাজ্য? দু'সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশও দিয়েছে আদালত। 

ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে রাজ্য? দু'সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 July 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন (Students Union Election) দ্রুত করার বিষয়ে কড়া পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে রাজ্য সরকার কী ভাবছে, তা আগামী দু'সপ্তাহের (Two Weeks) মধ্যে আদালতকে জানাতে হবে।

শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশও দিয়েছে আদালত। বিচারপতি সৌমেন সেন স্পষ্ট ভাষায় বলেছেন, "গভর্নিং বডিতে এমন বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, যাঁদের কাছ থেকে পড়ুয়ারা কিছু শিখতে পারে।"

উপাচার্য নিয়োগ ইস্যু

এদিন আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, "এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না। এটা রাজনৈতিক নিয়োগ। এই সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করেছি।" এ কথা শুনে বিচারপতি সৌমেন সেন মন্তব্য করেন, "এটা আপনি বলতে পারেন না।"

রাজ্যের সওয়াল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পদক্ষেপ করার ক্ষমতা তাঁদের নেই। তবে আদালতের পর্যবেক্ষণ, যেখানে নিয়মিত উপাচার্য রয়েছেন, সেখানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, আগে রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক, বাকি আদালত দেখবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। এই ইস্যুতে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলনে নেমেছে। আদালতে মামলাও চলছে।

এদিন আদালতের এই পর্যবেক্ষণে নতুন করে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আশার আলো দেখছে পড়ুয়ারা।


```