Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এখনই এই নম্বরে ফোন করুন!’ মামলা গড়িয়েছিল হাইকোর্টে

জালিয়াতদের খপ্পর থেকে রেহাই পেতে চন্দননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন।

'বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এখনই এই নম্বরে ফোন করুন!’ মামলা গড়িয়েছিল হাইকোর্টে

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 December 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো: ‘আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখনই এই নম্বরে ফোন করুন ..।’

২০২২ সালের ১৭ সেপ্টম্বর। উত্তরপাড়া থানার কোন্নগরের ক্রিপার রোডের বাসিন্দা অমৃতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে এসেছিল এই এসএমএস। আতঙ্কিত হয়ে এসএমএসে দেওয়া নম্বরে ফোন করেন তিনি। 

বাকিটা ইতিহাস! সংশ্লিষ্ট নম্বরে ফোন করার পর ডেবিট কার্ড মারফৎ ২৫ টাকা পেমেন্ট করতে বলা হয়েছিল। ওই পেমেন্ট করার কিছুক্ষণ পরই অমৃতাদেবী দেখতে পান, তাঁর অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। কী করবেন বুঝে ওঠার আগে আরও দু'দফায় বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। 

জালিয়াতদের খপ্পর থেকে রেহাই পেতে চন্দননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন। দু’বছর পরেও পুলিশ সমস্যার সুরাহা করতে পারেনি। বিচার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অমৃতা। ওই মামলাতেই ডেপুটি কমিশনারের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অভিযুক্তকে ধরা গেলেও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা যায়নি। বিষয়টি শোনার পরই বিচারপতি জানান, এবার ডেপুটি পুলিশ কমিশনারের নজরদারিতে ঘটনার তদন্ত করতে হবে। মামলার কিনারা করতে সব ধরণের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 


```