Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হাইকোর্ট চত্বরে সাংবাদিক নিগ্রহর ঘটনা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে এক সাংবাদিক ও তাঁর চিত্রগ্রাহককে নিগ্রহের ঘটনা ঘটেছিল। এ নিয়ে মামলাও দায়ের হয়েছিল।

হাইকোর্ট চত্বরে সাংবাদিক নিগ্রহর ঘটনা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 March 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে এক সাংবাদিক ও তাঁর চিত্রগ্রাহককে নিগ্রহের ঘটনা ঘটেছিল। এ নিয়ে মামলাও দায়ের হয়েছিল।

মঙ্গলবার ওই মামলার শুনানিতে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতির মতে, হাইকোর্টের মতো স্থানে শান্তি শৃঙ্খলা ও সকল সংবাদমাধ্যমের স্বাধীনতা পাওয়া উচিত।

এদিন মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ,  'হাইকোর্টের মত সংবেদনশীল জায়গায় এই ধরণের ঘটনা কখনওই কাম্য নয়। হাইকোর্টের একপাশে বিধানসভা অন্যদিকে গভর্নর হাউস। সেখানে এই ঘটনা নিন্দনীয়।' 

আদালতের বর্ষীয়ান আইনজীবীদের ব্যক্তিগতভাবে এই ঘটনার মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন আদালতে কেস ডায়েরি জমা দিতে হবে রাজ্যকে।


```