Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

আদালতই তাহলে ব্যবস্থা নেবে! পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

পিএসসির চেয়ারম্যান পদের নিয়োগ নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।

আদালতই তাহলে ব্যবস্থা নেবে! পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

T S Sivagnanam

শেষ আপডেট: 8 March 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: পিএসসির চেয়ারম্যান পদের নিয়োগ নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, রাজ্য যদি না পারে তাহলে আদালতে এই পদের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিল হাইকোর্ট। শুক্রবার নিয়োগ নিয়ে এল বড় ইঙ্গিত। 

পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে আইনজীবী শামীম আহমেদ দাবি করেছিলেন, পিএসসিতে ৬ থেকে ৭ জন সদস্য থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র ২ জন। ফলত, পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস-এর মতো পরীক্ষার ইন্টারভিউও। গোটা বিষয় নিয়ে রাজ্যের উপর অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। 

পিএসসি চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও উঠেছে। পাশাপাশি এও অভিযোগ, আগে রাজ্যের বিভিন্ন দফতরে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগের দায়িত্ব ছিল পিএসসির-র হাতে। তবে তা এখন পিএসসির-র কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় রাজ্যের কী মত, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।  আগামী ১৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।  তার আগে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।  

পিএসসি চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্য সরকারকে এই নিয়োগের ক্ষেত্রে গতি আনতে নির্দেশও দিয়েছিলেন তিনি। কিন্তু এতদিনেও সমস্যার সমাধান মেলেনি।  


```