Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ভোটের মধ্যে হনুমান জয়ন্তী নিয়ে জটিলতা কাটল, উদ্যোক্তাদের শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

নির্দেশ অনুযায়ী, ১১২ নম্বর ওয়ার্ড, ব্রহ্মপুর অগ্রদূত ক্লাবের উলটো দিকে পুজো করা যাবে। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। ১ এপ্রিল থেকে ৩ এপ্রিলের মধ্যে সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে হবে। পুজো এবং বিসর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ভোটের মধ্যে হনুমান জয়ন্তী নিয়ে জটিলতা কাটল, উদ্যোক্তাদের শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 March 2026 14:44

দ্য ওয়াল ব্যুরো: সব রাজনৈতিক দলগুলিই রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচার জোরকদমে করছে। এরই মধ্যে রামনবমী (Ram Navami 2026) ঘিরে উত্তেজনা ছিল রাজ্যজুড়ে। সেই আবহ কাটতে না কাটতেই এবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2026) ঘিরে উত্তাপ। কলকাতায় হনুমান জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন উদ্যোক্তারা। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দিষ্ট কিছু শর্ত মেনে পুজোর অনুমতি দিলেন।

শহরের হনুমান জয়ন্তী উপলক্ষে পুজোর আয়োজন করতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছিল। সব দিক বিবেচনা করে বিচারপতি স্পষ্ট করে দেন, পুজো করা যাবে ঠিকই, তবে তা হবে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে থেকে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ১১২ নম্বর ওয়ার্ড, ব্রহ্মপুর অগ্রদূত ক্লাবের উলটো দিকে পুজো করা যাবে। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। ১ এপ্রিল থেকে ৩ এপ্রিলের মধ্যে সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে হবে। পুজো এবং বিসর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই ডিজে বাজানো যাবে না। উৎসবের আবহ বজায় রাখলেও তা যেন আশপাশের সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়, সেই দিকেই জোর দেওয়া হয়েছে।

এছাড়া, যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। রাস্তার একটি দিক সর্বদা ফাঁকা রাখতে হবে, যাতে যানবাহন চলাচলে বাধা না পড়ে। এর ফলে স্থানীয় বাসিন্দা বা জরুরি পরিষেবার কাজে কোনও বিঘ্ন না ঘটে, সেটাই নিশ্চিত করতে চাওয়া হয়েছে।

নিরাপত্তার প্রশ্নেও রয়েছে কড়াকড়ি। দমকল বিভাগকে প্রয়োজনীয় অনুমতি এবং সহযোগিতা দিতে হবে আয়োজকদের। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তার দায়িত্ব থাকবে পুলিশের উপর। গোটা আয়োজন জুড়ে নজরদারি বজায় রাখবে প্রশাসন।

সব মিলিয়ে, আদালতের এই নির্দেশে একদিকে যেমন পুজো আয়োজনের পথ খুলল, তেমনই অন্যদিকে সাধারণ মানুষের স্বস্তি ও নিরাপত্তার দিকটিও সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়েছে। প্রশাসন ও আয়োজকদের মধ্যে সমন্বয় রেখেই এবার কলকাতায় পালিত হবে হনুমান জয়ন্তী।


```