Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রাজ্যের তিন জেলায় রমরমিয়ে চলছে কাটা তেলের ব্যবসা, কড়া নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

রাজ্যের তিন জেলায় রমরমিয়ে চলছে কাটা তেলের ব্যবসা, কড়া নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 5 July 2024 07:58

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে জ্বালানির দাম কমেছিল। কিন্তু ভোট মিটতেই আবার তার দামবৃদ্ধি হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তবে এরই মধ্যে আরও একটি সমস্যার বাড়বাড়ন্ত হয়েছে। তা হল কাটা তেলের বেআইনি ব্যবসা। রাজ্যের অন্তত তিন জেলায় রমরমিয়ে এই ব্যবসা চলছে বলে অভিযোগ। সেই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তার প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়েছে আদালত। 

পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ছাড়া ঝাড়গ্রামে কাটা তেলের ব্যবসা লাগামহীনভাবে বেড়েছে বলে অভিযোগ। সেই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তিন জেলার জেলাশাসকদের একটি বিশেষ দল গঠন করে অবিলম্বে বেআইনি ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ছয় সপ্তাহ পর ফের যখন এই মামলার শুনানি হবে সেদিন এই তিন জেলাকেই রিপোর্ট জমা দিতে হবে। 

মামলাকারীর মূল অভিযোগ, এই তিন জেলায় জাতীয় সড়কের পাশে তো বটেই, বিভিন্ন এলাকায় দেদার কাটা তেল বিক্রি হচ্ছে। পেট্রোল ও ডিজেলের সঙ্গে কেরোসিন এবং অন্য তেল মিশিয়ে ভেজাল তেল বিক্রি করা হচ্ছে। গোটা বিষয় সম্পর্কে প্রশাসনের কাছে খবর থাকতেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, যে সব জায়গা থেকে পেট্রোল পাম্প অনেক দূরে, সে সব এলাকায় স্থানীয় বাসিন্দারা ছোট ছোট বোতলে ভরে পেট্রোল বিক্রি করেন। এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। 

মামলাকারীর অবশ্য পাল্টা দাবি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ রীতিমতো ব্যারেলে করে লিটার লিটার তেল বিক্রি হচ্ছে এই তিন জেলার বিভিন্ন জায়গায়। একদল কার্যত বেআইনি ব্যবসা চালাচ্ছে দিনের আলোয়।   


```