Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হনুমান জয়ন্তীতে মিছিল করতে পারবেন শুভেন্দু, তবে মানতে হবে এই শর্ত

আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। আর সেদিন কলকাতা শহরে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা।

হনুমান জয়ন্তীতে মিছিল করতে পারবেন শুভেন্দু, তবে মানতে হবে এই শর্ত

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 10 April 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীর পর এবার হনুমান জয়ন্তীতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বৃহস্পতিবার এই অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। মিছিল থেকে কোনও অপ্রীতিকর মন্তব্য বা বক্তব্য রাখা যাবে না।

আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। আর সেদিন কলকাতা শহরে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। তবে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এরপরই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি জানিয়েছেন, ১২ এপ্রিল বিকেল ৫ টা থেকে সন্ধে ৮ টা পর্যন্ত এই শোভাযাত্রা করা ।যাবে। তবে শব্দ দূষণ বিধি মেনে মাইক বাজাতে হবে। মিছিলে ব্যবহার করা যাবে না কোনও ডিজে। মিছিলে ২০০ থেকে ২৫০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।কলেজ স্ট্রিটের বাটা থেকে হরি ঘোষ স্ট্রিটের হনুমান মন্দির পর্যন্ত মিছিল করা যাবে।

বিজেপির অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। সে কারণে বিরোধী দলের কোনও মিটিং মিছিলের অনুমতি দেয় না পুলিশ। বাধ্য হয়েই প্রতিটি কর্মসূচির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়।


```