Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ঝাড়খণ্ডে হেমন্ত সরকারের বড় ঘোষণা, চাকরি, শিক্ষায় পিছিয়ে পড়াদের সংরক্ষণ বেড়ে ৭৭ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের (Jharkhand) হেমন্ত সরেন (Hemanta Soren) সরকার সরকারি চাকরি, শিক্ষায় তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের (reservation) সীমা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল। মন্ত্রিসভার এই সিদ্ধ

ঝাড়খণ্ডে হেমন্ত সরকারের বড় ঘোষণা, চাকরি, শিক্ষায় পিছিয়ে পড়াদের সংরক্ষণ বেড়ে ৭৭ শতাংশ

শেষ আপডেট: 15 September 2022 04:36

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের (Jharkhand) হেমন্ত সরেন (Hemanta Soren) সরকার সরকারি চাকরি, শিক্ষায় তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের (reservation) সীমা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এরপর বিধানসভায় বিল পাশ করিয়ে আইনি সম্মতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। কারণ, এই সংরক্ষণের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন।

যদিও সরকারি সিদ্ধান্ত নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের রায় হল, কোনওভাবেই সংরক্ষণের মাত্রা ৫০ শতাংশের বেশি হবে না।

Hemanta Soren

গতকাল ঝাড়খণ্ড মন্ত্রিসভা সিদ্ধান্ত করে তফসিলি জাতির জন্য সংরক্ষণের পরিমাণ হবে ১২ শতাংশ। তফসিলি জনজাতি বা আদিবাসীদের জন্য এর পরিমাণ হবে ২৭ শতাংশ। এছাড়া, ওবিসি - ১ এর ১৫ শতাংশ এবং বি - র জন্য ১২ শতাংশ পদ ও আসন সংরক্ষিত হবে। এছাড়া সাধারণ বর্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অংশের জন্য সংরক্ষণের পরিমাণ হবে ১০ শতাংশ।

এখন এই সব ক্ষেত্রে সংরক্ষণের পরিমাণ বর্ধিত পরিমাণের অর্ধেকের কিছু বেশি। নতুন সিদ্ধান্ত বলবৎ হলে, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতি একশো আসনে ৭৭ জন পশ্চাৎপদ শ্রেণির মানুষ সুযোগ পাবেন।

রাজনৈতিক মহলের অভিমত, দলিত ও জনজাতিদের মধ্যে বিজেপির ক্রমবর্ধমান সক্রিয়তার মোকাবিলায় এই সিদ্বান্ত নিল হেমন্ত সরকার। এখন দেখার কেন্দ্রের বিজেপি সরকার এবং সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে সিলমোহর দেয় কিনা।

দলীয় সভাপতি পদে ভোট এড়াতে চান সনিয়া, জি -২৩ নেতাদের সঙ্গেও বসবেন


```