Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুমুল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু! মৃত ১৪, বড় বিপর্যয়ের আশঙ্কা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিম ও দার্জিলিঙে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে একটি সেতু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। দুর্গম আবহাওয়ায় চলছে উদ্ধারকাজ।

তুমুল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু! মৃত ১৪, বড় বিপর্যয়ের আশঙ্কা

দুধিয়া ব্রিজ

গার্গী দাস

শেষ আপডেট: 5 October 2025 11:16

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। একের পর এক এলাকায় ধস। মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৪। এর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মিরিকে। সুখিয়ায় মৃত ৪।

পূর্বাভাস ছিলই। সেই মতো গত তিনদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক।

ধসে চাপা পড়ে, জলে তলিয়ে মৃত্যু হয় একাধিক স্থানীয় বাসিন্দার। এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তবে, সূত্রের খবর ১৪ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত। সংখ্যাটা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা-সহ প্রায় সমস্ত নদী। যার ফলে দার্জিলিঙের দুধিয়া ব্রিজের পিলারে ফাটল দেখা দিয়েছে। ঝুলছে একাংশ। ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে ঋষিখোলা, পেডংয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, একই অবস্থা মিরিকেরও।

শিলিগুড়ি-দার্জিলিং রোহিনী রোডে ধস নামায় সেটিও আপাতত বন্ধ রয়েছে। ধসে উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে আটকে পড়েছেন বহু পর্যটক।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাগরাকাটার অবস্থা খুবই ভয়াবহ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে, ভুটানের জলে ভাসতে পারে ডুয়ার্স, জলের চাপে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মর্মে রাজ্য সরকারকে সতর্ক করেছে ভুটান প্রশাসন। বড় বিপর্যয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। 


```