কলকাতায় আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে মোট বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।

ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 2 October 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: পুজোর শেষবেলায় এসে ফের দুর্যোগের মুখে বাংলা! দশমীর সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা গড়াতেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি (Kolkata Weather), হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী, সঙ্গে হতে বজ্রপাত- কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির জন্য ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিতেই জলমগ্ন হতে পারে শহর (Waterlogging due to rain)। শহরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছেন, ৩ অক্টোবর, বুধবার সকাল পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert in Kolkata) দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতি ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।
প্রভাব ও সতর্কতা:
পরামর্শ:
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।