Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে! কী বলছে শাসক-বিরোধী

আগামী ৬ এপ্রিল রামনবমী। অতীতে রাম নবমীর দিন (Ram Navami) রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে।

রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে! কী বলছে শাসক-বিরোধী

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 March 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ এপ্রিল রামনবমী। অতীতে রাম নবমীর দিন (Ram Navami) রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। এবারেও তার পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না শাসক, বিরোধী থেকে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে নবান্নের তরফে একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছে। সোমবার রেড রোডে ইদের নমাজ থেকে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে ৬ এপ্রিল সকলকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবির সমর্থনে সোমবার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যাম বাজার, সর্বত্র বড় বড় পোস্টারও দেখা গেল। সব মিলিয়ে রামনবমীকে ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

এই উত্তেজনা শুধু কলকাতেই সীমাবদ্ধ নয়। জেলায় জেলায়ও উত্তেজনার পারদ চড়ছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যেখানকার বিধায়ক বিরোধী দলনেতা, সেখানে এবারে ৬ এপ্রিল রাম নবমীর দিন রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছেন শুভেন্দু। একইভাবে জেলায় জেলায় গেরুয়া শিবিরের তরফে রয়েছে একাধিক কর্মসূচি।

অন্যদিকে শাসকদলের বক্তব্য, বারে বারে ভোটে পরাজিত হয়ে হতাশা থেকেই উগ্র হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে পদ্মশিবির। অনেকের মতে, ২৬ এর বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের প্রশ্নে বাংলায় বিজেপি যে আরও আগ্রাসী মনোভাবের দিকে এগোবে তা স্পষ্ট। অন্যদিকে বিজেপির বক্তব্য., যেভাবে রাজ্যজুড়ে হিন্দুদের তোষণ হচ্ছে তাতে তাদের ঐক্যবদ্ধ করা জরুরি। সে কারণেই এই কর্মসূচি।

এবারে রাম নবমীর আগের দিন অর্থাৎ ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল, টানা ৫ দিনে একাধিক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। তাৎপর্যপূর্ণভাবে, মোথাবাড়ির প্রসঙ্গ টেনে কয়েকদিন আগে শুভেন্দু এও বলেছেন,  "পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে রাম নবমীতে বহু জায়গায় মানুষ আক্রান্ত হতে পারেন। তাই বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জরুরি।"

পাল্টা হিসেবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিজেপির মূল উদ্দেশ্য বাংলায় অশান্তির আবহ তৈরি করা। সেজন্যই ওরা লাফালাফি করছে। তবে ওদের প্ররোচনায় মানুষ পা দেবেন না।"  

যেভাবে এখন থেকেই রাজনৈতিক উত্তেজনা চড়তে শুরু করেছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসনও। 


```