Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

কলকাতার রাকেশের হার্টে নতুন জীবনের স্বপ্ন দেখছে হাওড়ার খুশি

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের মরণোত্তর অঙ্গদান (Organ Transplant ) রাজ্যে। দুর্ঘটনায় ব্রেন ডেথ হয় কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসিন্দা ২৩ বছরের রাকেশ দাসের। তাঁর হার্টই প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার বনবিহারী বোস রোডের বাসিন্দা ১৮ বছর

কলকাতার রাকেশের হার্টে নতুন জীবনের স্বপ্ন দেখছে হাওড়ার খুশি

শেষ আপডেট: 3 December 2022 13:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফের মরণোত্তর অঙ্গদান (Organ Transplant ) রাজ্যে। দুর্ঘটনায় ব্রেন ডেথ হয় কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসিন্দা ২৩ বছরের রাকেশ দাসের। তাঁর হার্টই প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার বনবিহারী বোস রোডের বাসিন্দা ১৮ বছরের খুশি শর্মার শরীরে।
দীর্ঘ আট বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিল খুশি। প্রথমে ওষুধে কাজ হলেও পরে সমস্যা বাড়তে থাকে। গত কিছু মাস ধরে বারবারই হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। ডঃ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল হাওড়ার বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান হার্ট প্রতিস্থাপনই খুশিকে সুস্থ করার একমাত্র উপায়। কিন্তু চাইলেও সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে হার্ট পাওয়া গেল প্রতিস্থাপনের (Organ Transplant ) জন্য।
২৯ নভেম্বর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসিন্দা রাকেশ। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তাঁর ব্রেন ডেথ হয়। রাকেশের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন মরণোত্তর অঙ্গদানের। সেইমতোই রাকেশের হার্ট-লিভার ও কিডনি দান করা হয়।
শনিবার দুপুরে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতাল থেকে হার্ট নিয়ে আসা হয় হাওড়ার এই বেসরকারি হাসপাতালে (Organ Transplant )। তারপরেই তা খুশির দেহে প্রতিস্থাপনের কাজ শুরু হয়। খুশির মা সঞ্জনা শর্মা জানান, খুব ছোট বয়স থেকে তাঁর মেয়ে হার্টের সমস্যায় ভুগছিল। এমন পরিস্থিতি হয় যে প্রতি সপ্তাহে হাসপাতালে আসতে হত। তিনি বলেন, ডাক্তার হার্ট প্রতিস্থাপনের কথা বললেও কারও হার্ট যে পাওয়া যাবে ভাবতেই পারেননি তিনি। অবশেষে মিলল মেয়ের জীবনের সোনার কাঠি। এখন অস্ত্রোপচার সফল হওয়ার অপেক্ষায় তাঁরা। রাকেশের পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছে খুশির গোটা পরিবার। খুশির বাবা জানান, রাকেশের পরিবারের সিদ্ধান্তেই ফের নতুন জীবন পেতে পারে তাঁর মেয়ে।


```