Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফুটবল আঁকড়ে থাকা সেই গরুর ভাইরাল ভিডিয়োর পেছনের আসল কারণ অন্য, ফুটবল প্রেম নয়! 

দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগেই সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো।  একটি গরু কিছুতেই ফুটবল ছাড়ছে না।  দেখে যেন মনে হচ্ছে বলটিকে সে পা ছাড়া করবে না কোনওমতেই।  যেহেতু ভিডিয়োর ঘটনাস্থল গোয়া, তাই আরও বেশি তা নিয়ে আলোচনা হয়েছে।  কারণ গোয়ার

ফুটবল আঁকড়ে থাকা সেই গরুর ভাইরাল ভিডিয়োর পেছনের আসল কারণ অন্য, ফুটবল প্রেম নয়! 

শেষ আপডেট: 5 July 2019 16:59

দ্য ওয়াল ব্যুরো: দিন আগেই সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো।  একটি গরু কিছুতেই ফুটবল ছাড়ছে না।  দেখে যেন মনে হচ্ছে বলটিকে সে পা ছাড়া করবে না কোনওমতেই।  যেহেতু ভিডিয়োর ঘটনাস্থল গোয়া, তাই আরও বেশি তা নিয়ে আলোচনা হয়েছে।  কারণ গোয়ার সাথে ফুটবলের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। কিন্তু গোয়ার মার্দোলের যে এলাকার ভিডিয়ো এটি, সেখানকার মানুষের মুখে যে কথা শোনা যাচ্ছে, তাতে আর কোনও আনন্দ তো নেই ই, বরং বেশ কিছুটা যন্ত্রণার ছবিই ফুটে উঠছে।   স্থানীয় সংবাদপত্রে যে খবর বেরিয়েছে, তাতে বলা হচ্ছে—এই ঘটনার কয়েকদিন আগেই সে তার সদ্যোজাত বাছুরকে হারিয়েছে।  একটি দুর্ঘটনায় তার বাচ্চাটি মারা যায়।  এই ঘটনার পর থেকেই মার্দোলের মন্দিরে মন্দিরে গরুটিকে মনমরা হয়ে ঘুরতেও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আসলে খুব ভালো করে লক্ষ করলে দেখা যাবে, গরুটি বারবার বলটিকে রক্ষা করতে চাইছে তার পায়ের মাঝেই।  এখানেই স্থানীয়রা ব্যাখ্যা দিচ্ছেন, সন্তান যেভাবে মায়ের কোলে আশ্রয়ে থাকে, আর মা-ও যেভাবে সন্তানকে কোলের কাছে সুরক্ষিত রাখে, এখানেও অনেকটা তেমনি কাজ করেছে। ভিডিয়োতে তো পরিষ্কার দেখা গেছেই যে, যে ছেলেরা তার থেকে বল নিতে যাচ্ছে, সে তাদের দিকে তেড়ে যাচ্ছে এবং প্রাণপণে রক্ষা করছে বলটিকে।  ভিডিয়োয় এইটুকু অংশ দেখা গেছে।  তারপরেও স্থানীয় ছেলেরা যখন বল নিয়ে মাঠে খেলতে গেছে, তখন সে তাদের রীতিমতো তাড়া করেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে অনেকের মতোই ক্রিকেট কমেন্টেটর হর্ষ ভোগলেও সেটা নিয়ে মজা করে টুইট করেছেন, এমনকি অনেকেই এ প্রসঙ্গে মেসি-রোনাল্ডোর মতো বড় মাপের ফুটবলারদের কথাও তুলে এনেছেন।  কিন্তু স্থানীয়রা আপাতত বলছেন, সন্তানহারা গরুটির যন্ত্রণার কথা। স্থানীয় মানুষ গরুটির আচরণের ওই ব্যাখ্যা দিলেও সেটা কি বিজ্ঞানসম্মত? বিশেষজ্ঞরা কী বলেন? এই ব্যাপারে এই রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের পদস্থ আধিকারিক তাপস ঘোষ বলেন, " গরুরা সন্তান হারালে খুবই কাতর হয়ে পড়ে। কাঁদে। চোখ দিয়ে জল পড়তে দেখা যায়। তবে শোকগ্রস্ত মা গরু কোনও জড় পদার্থকে তার শাবক মনে করে, এমন ঘটনা একদম ঘটতে পারে না, এমন নয়।" তবে তাঁর চেয়েও আরো জোরালো ভাবে এই সম্ভাবনার কথা বলেছেন কলকাতার অন্যতম পশু চিকিৎসক ও পশু আচরণ সংক্রান্ত গবেষক ডক্টর সুবীর ভট্টাচার্য। তাঁর কথায়, " সন্তান হারানো গরুর শোক মারাত্মক হয়। তখন তারা যে কোনও জড়বস্তুকে ক্লিং করে বা আঁকড়ে ধরে শাবক হিসেবে কল্পনা করতে পারে। অস্বাভাবিক আচরণ করে ওরা।"

```