Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ইংল্যান্ডে হু হু করে ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, হাতের বাইরে পরিস্থিতি! জরুরি বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের নতুন এক স্ট্রেনের জেরে হুড়মুড়িয়ে সংক্রমণ বাড়ছে ব্রিটেনে। গত কয়েক দিনে পরিস্থিতি এতটাই বিপন্ন যে আগামীকাল, সোমবারই একটি জরুরি বৈঠক তলব করেছে স্বাস্থ্য মন্ত্রক। ইংল্যান্ডে কোনও বিমান আসা বা ইংল্যান্ড থেকে যাও

ইংল্যান্ডে হু হু করে ছড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, হাতের বাইরে পরিস্থিতি! জরুরি বৈঠক স্বাস্থ্য মন্ত্রকের

শেষ আপডেট: 20 December 2020 17:24

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের নতুন এক স্ট্রেনের জেরে হুড়মুড়িয়ে সংক্রমণ বাড়ছে ব্রিটেনে। গত কয়েক দিনে পরিস্থিতি এতটাই বিপন্ন যে আগামীকাল, সোমবারই একটি জরুরি বৈঠক তলব করেছে স্বাস্থ্য মন্ত্রক। ইংল্যান্ডে কোনও বিমান আসা বা ইংল্যান্ড থেকে যাওয়া-- দুইই ফের নিষিদ্ধ হয়েছে এই ঊর্ধ্বমুখী সংক্রমণের জেরে। এদিন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানক বলেন, “চূড়ান্ত কঠিন অবস্থায় পৌঁছেছে এ দেশের করোনা পরিস্থিতি।  করোনাভাইরাসের নতুন স্ট্রেনের কারণে বাড়ছে সংক্রমণ।" বস্তুত, ব্রিটেনের করোনা পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, তা একরকম স্বীকারই করে নিল সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। শনিবারই ব্রিটেনের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি। ব্রিটেনে এই মাসে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এই কারণে রবিবার থেকে ফের লকডাউনও জারি হয়েছে বহু জায়গায়। সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই নতুন প্রজাতির মাধ্যমে সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে। প্রাথমিক তথ্য ও দক্ষিণ-পূর্বে দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শে সরকার জানাচ্ছে এই নতুন প্রজাতি আরও বেশি ক্ষতিকারক।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে জানিয়েছি। যদিও আমাদের কাছে এখনও এমন কোনও তথ্য নেই যাতে আমরা বলতে পারি এই নতুন প্রজাতির সংক্রমণে মৃত্যুর হারও বেশি হচ্ছে। এর ফলে চিকিৎসা পরিষেবার উপর প্রভাব পড়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।” এত সতর্কতার কারণও রয়েছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন স্ট্রেনটি আগের থেকেও ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই ঝুঁকি নেওয়ার অবকাশ নেই। ফলে সামনেই যে বড়দিনের উদযাপনের প্রস্তুতি চলছিল, তাতেও নিষেধাজ্ঞা চাপিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা অনেকেই খুব খুশি মনে মেনে নেননি, সরকারের সমালোচনায় মেতেছেন তাঁরা। কিন্তু সে দিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে হ্যানকক একাধিক বার অনুরোধ করেছেন সকলকে ঘরে থাকতে। বরং সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বড়দিনের সময়ে লকডাউনের বিস্তৃতি ও কড়াকড়ি দুইই আরও বাড়বে শুধু তাই নয়, নিয়ম যাতে কেউ ভাঙতে না পারেন, সে জন্য লকডাউনের নিময়ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডও। জানা গেছে, শহরের সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। লকডাউনের সঙ্গে কোমও আপস করা হবে না। এসবের মধ্যেই ইংল্যান্ডে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। প্রথম দফায় এখনও পর্যন্ত ৩৫ হাজার ইংল্যান্ডবাসী ভ্যাকসিন পেয়েছেন। হ্যানকক জানিয়েছেন, সকলের টিকাকরণ না হওয়া পর্যন্ত সর্বতো ভাবে সতর্ক থাকতেই হবে সকলকে। ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়াতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মিলেছিল আগেই। ভারতেও পাওয়া গেছে ভাইরাসের সংক্রামক স্ট্রেন। শনিবারই দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতর জানায়, সার্স-কভ-২ ভাইরাসের এই নয়া ভ্যারিয়ান্টের নাম ‘৫০১.ভি২’ । খুব দ্রুত বিভাজিত হওয়ার ক্ষমতা আছে এই নতুন ভাইরাল স্ট্রেনের। জিনগত বদল বা জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন ভাইরাল স্ট্রেন আক্ষরিক অর্থেই ‘সুপার স্প্রেডার’ । নতুন স্ট্রেনের জন্যই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে অচিরেই। এই ঢেউয়ের মুখেই পড়েছে ইংল্যান্ড। সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন প্রায় পাঁচ হাজার জিনোম সিকুয়েন্স করা হয়েছে। তাতেই দেখা গেছে, প্রায় প্রতিটি স্ট্রেন একে অপরের থেকে আলাদা। এত দ্রুত জিনের গঠন বিন্যাস বদলে ফেলতে পারে করোনা যে প্রতিটি ভাইরাল স্ট্রেন মানুষের শরীরে ঢুকে প্রতিলিপি তৈরি করার উপায় খুঁজে নিতে পারে। এই ঘন ঘন বদলের জন্য তাদের রিসেপটর বাইন্ডিং ডোমেন অর্থাৎ যে অংশকে কাজে লাগিয়ে তারা মানুষের দেহকোষে ঢুকতে পারে, তারও পরিবর্তন হয়ে যায়। এই কারণেই মানুষের নানা অঙ্গের কোষে ঢোকার রাস্তা খুঁজে নিতে পারে করোনা। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছিলেন, করোনার পাঁচ জিন শণাক্ত করা গেছে যা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী। এই জিনগুলো হল--IFNAR2, TYK2, OAS1, DPP9  এবং CCR2। বিজ্ঞানীরা বলছেন, সিঙ্গল মিউটেশন হচ্ছে জিনের গঠনে। অর্থাৎ জিন বা ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড)-এর যে সম্পূর্ণ বিন্যাস সেখানে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের কোডে বদল হচ্ছে। সার্স-কভ-২ ভাইরাস এমনভাবে সেই অ্যামাইনো অ্যাসিডের কোড বদলে দিচ্ছে যাতে তার বিভাজন (Replication) আর দ্রুতগতিতে হয়। আর বিভাজনের ফলে তৈরি নতুন স্ট্রেন আরও বেশি সংক্রামক হয়ে ওঠে এবং অনেক বেশি সংখ্যক মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

```