Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দুর্নীতির অভিযোগে ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন‌ বাতিল করল স্বাস্থ্য দফতর

টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট! তারই ভিত্তিতে রেজিস্ট্রেশন পাওয়ার অভিযোগ উঠেছিল ২৪ জন যোগ চিকিৎসকের বিরুদ্ধে।

দুর্নীতির অভিযোগে ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন‌ বাতিল করল স্বাস্থ্য দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 January 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট! তারই ভিত্তিতে রেজিস্ট্রেশন পাওয়ার অভিযোগ উঠেছিল ২৪ জন যোগ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের রেজিস্ট্রেশন‌ বাতিল করল রাজ্য যোগ কাউন্সিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যোগ কাউন্সিলে দুর্নীতির বিষয়ে রাজ্যপালের কাছে প্রথমে অভিযোগ করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনকে তদন্তের জন্য চিঠি দেন রাজ্যপাল। রাজভবনের চিঠি পেয়ে মেডিক্যাল কাউন্সিলের রিপোর্ট তলব করে স্বাস্থ্য ভবন।

সেই রিপোর্টেই দুর্নীতির তথ্য প্রমাণ সামনে আসে। জানা যাচ্ছে, পরীক্ষা না নিয়েই টাকার বিনিময়ে ২৪ জনকে যোগ চিকিৎসককে স্বীকৃতি দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার সত্যতা স্বীকার করে নিয়েছে মেডিক্যাল কাউন্সিল। 

দুর্নীতির জন্য প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যকে অভিযুক্ত করেছেন কাউন্সিলের সভাপতি তুষার শীল। পাল্টা হিসেবে সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন রেজিস্ট্রার।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ২০২১ সালে যোগ চিকিৎসক হিসাবে ২৭২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ভবন। ওই নিয়োগের পরীক্ষাতেই বিস্তর দুর্নীতি হয় বলে অভিযোগ। 


```