Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কিশোরীকে গণধর্ষণ চার নাবালকের, প্রধান শিক্ষকের কাছে সাহায্য চাইলে ফের ধর্ষণ করলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল ৪ নাবালক। গণধর্ষণের (gang rape) পর কিশোরীকে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় তারা। সেই অবস্থায় রাস্তা দিয়ে যাওয়া এক প্রৌঢ়কে দেখে তাঁর কাছে সাহায্যের আশায় ছুটে গিয়েছিল কিশোরী। কিন্

কিশোরীকে গণধর্ষণ চার নাবালকের, প্রধান শিক্ষকের কাছে সাহায্য চাইলে ফের ধর্ষণ করলেন তিনি

শেষ আপডেট: 29 November 2022 06:21

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল ৪ নাবালক। গণধর্ষণের (gang rape) পর কিশোরীকে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় তারা। সেই অবস্থায় রাস্তা দিয়ে যাওয়া এক প্রৌঢ়কে দেখে তাঁর কাছে সাহায্যের আশায় ছুটে গিয়েছিল কিশোরী। কিন্তু সাহায্য তো দূর, সব জানার পর সেই প্রৌঢ়ের হাতে ফের ধর্ষণের শিকার হল নির্যাতিতা কিশোরী। পরে জানা যায়, ওই প্রৌঢ় একটি প্রাথমিক স্কুলের স্কুলের প্রধান শিক্ষক (headmaster rapes teen)!

ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) কাইমুর জেলায়। পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সি কিশোরী বাড়ি থেকে বেরোনোর পর তাকে জোর করে তুলে পাহাড়ের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যায় ৪ নাবালিকা। তাদের মধ্যে দুজন ওই নাবালিকার সহপাঠী। সেখানেই একে একে কিশোরীকে গণধর্ষণ করে ৪ কিশোর।

নির্যাতিতা জানিয়েছে, যাতে তার চিৎকার কারও কানে না যায় তা নিশ্চিত করতে ১ জন নাবালক সারাক্ষণ তার মুখ হাত দিয়ে চেপে রেখেছিল। সেই সময়েই ওই এলাকা দিয়ে যাচ্ছিল ৫৫ বছর বয়সি ওই প্রধান শিক্ষক। গণধর্ষণের ঘটনা তার চোখে পড়া মাত্রই কিশোরীকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় ৪ নাবালক। নির্যাতিতা কিশোরী সাহায্যের আশায় ওই শিক্ষকের কাছে যায়। কিন্তু উল্টে ওই ব্যক্তি ফের ধর্ষণ করে নাবালিকাকে।

ধর্ষণের পর নাবালিকাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে অভিযুক্ত শিক্ষক। নির্যাতিতার বাবা-মাকে সে বলে, ৪ জন মিলে গণধর্ষণ করেছে তাঁদের মেয়েকে। তিনিই তাকে উদ্ধার করেছেন। যদিও অভিযুক্ত চলে যাওয়ার পর বাড়ির লোককে সব কথা খুলে বলে নাবালিকা। এরপরেই গত শনিবার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা কিশোরীর বাড়ির লোক। চিকিৎসার জন্য কিশোরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে ওই প্রধান শিক্ষককে শনিবারই গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত আরও এক নাবালককে গ্রেফতার করে রিমান্ড হোমে পাঠানো হয়েছে। নির্যাতিতা ও ধৃত দুই অভিযুক্তের শারীরিক পরীক্ষা করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বোম্বে রোডে পুলকার দুর্ঘটনা, আহত চার পড়ুয়া সহ চালক


```