Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের নরবলি! ৩ বছরের শিশুর মুন্ডুহীন দেহ উদ্ধার মীরাটে, গ্রেফতার এক নাবালক

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব দিল্লির বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের ছেলে। অবশেষে উত্তরপ্রদেশের মীরাটের একটি খেত থেকে মিলল তার মুন্ডুহীন বিকৃত ধড় (headless body of Delhi child)। এই ঘটনায় শিশুটির প্রতিবেশী ১৬ বছর বয়সি এক কিশোরকে ইতিমধ্যেই গ্

ফের নরবলি! ৩ বছরের শিশুর মুন্ডুহীন দেহ উদ্ধার মীরাটে, গ্রেফতার এক নাবালক

শেষ আপডেট: 7 December 2022 08:10

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব দিল্লির বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের ছেলে। অবশেষে উত্তরপ্রদেশের মীরাটের একটি খেত থেকে মিলল তার মুন্ডুহীন বিকৃত ধড় (headless body of Delhi child)। এই ঘটনায় শিশুটির প্রতিবেশী ১৬ বছর বয়সি এক কিশোরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে বলি দেওয়া হয়েছে (Human Sacrifice) বলে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায়। গত ৩০ নভেম্বর থেকেই নিখোঁজ ছিল সে। এই ঘটনায় শিশুটির পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়রি করা হয়। ঘটনার তদন্তে নেমেই শিশুটির প্রতিবেশী ১৬ বছর বয়সি এক কিশোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞসাবাদের সময় সে জানায়, সেই শিশুটিকে অপহরণ করেছিল। তারপর বাচ্চাটিকে নিয়ে মীরাটে যায় সে। সেখানেই সে শিশুটিকে ছেড়ে আসে বলে পুলিশকে জানায় অভিযুক্ত।

এরপরেই মীরাটে যায় তদন্তকারীদের একটি দল। সেখানকার পুলিশ দিল্লি পুলিশকে জানায়, একটি খেত থেকে ইতিমধ্যেই এক শিশুর মুন্ডুহীন এবং একটি হাত কাটা ধড় উদ্ধার করা হয়েছে। কিছুটা দূরেই পড়ে ছিল মুন্ডুটি। মৃতদেহের জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র দেখে পুলিশ নিশ্চিত হয়, ওই দেহটিই প্রীত বিহারের নিখোঁজ হওয়া শিশুটির দেহ।

এরপরেই গ্রেফতার করা হয় ওই নাবালককে। পুলিশের অনুমান, শিশুটিকে বলি দিয়েছে অভিযুক্ত কিশোর। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পর তাকে ফের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দলের মধ্যেই


```