Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, ইডির থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার এমনই অভিযোগ তুলেছেন।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২২ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, ইডির থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

বিচারপতি অমৃতা সিনহা

শেষ আপডেট: 13 June 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তত ২২ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার এমনই অভিযোগ তুলেছেন। এই বিষয়ের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে রিপোর্ট তলব করেছে। 

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার দাবি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসার মূলত এই আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। ইডির কাছে ইতিমধ্যে এই মামলা সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় এজেন্সির থেকে রিপোর্ট চেয়েছেন। 

আর্থিক তছরুপের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে সিআইডি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতে সিআইডির তরফে জানানো হয়, এই ঘটনায় তারা দুজনকে গ্রেফতার করেছে এবং কিছু টাকাও উদ্ধার করা গেছে। 

এই তথ্য জানার পর বিচারপতি সিনহার নির্দেশ, সিআইডিকে আরও দ্রুত তদন্ত করতে হবে এই মামলায়। তারা চাইলে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও প্রয়োজনে ইকোনমিক অফেন্স উইঙ্গের সাহায্য নিতে পারবে। একই সঙ্গে বলা হয়েছে, মামলার আগামী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। 

এই মামলাতেই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম জড়িয়েছে। সেই ব্যাঙ্কগুলিতে দুর্নীতির টাকা রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে ওই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককেও রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  


```