Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করা যাবে না! স্পষ্ট করে দিল আদালত

আগামী ২৭ জুন এই মামলার পরবর্তী শুনানি। 

অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করা যাবে না! স্পষ্ট করে দিল আদালত

হিরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 10 June 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের ভুয়ো অডিও-ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। আগামী ২৭ জুন এই মামলার পরবর্তী শুনানি। 

দেবের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ এনে সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। ওই ঘটনায় হিরণের বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেছিলেন দেব৷ এরপরই আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছিলেন হিরণ। কলকাতা হাইকোর্ট আগামী ১৭ জুন পর্যন্ত ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। আর সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই মামলার শুনানিতে হিরণ আরও স্বস্তি পেলেন। 

আদালতে হিরণের আইনজীবীর দাবি, গলার স্বর পরীক্ষা-নিরীক্ষা না করেই পুলিশ অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী জানান, পুলিশ ভয়েস সেম্পেল টেস্ট করতে দিয়েছে। দ্রুত রিপোর্ট আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে একটি রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। সরকারি আইনজীবীর আর্জি, এই মামলায় অভিযুক্তকে রক্ষাকবচ দেওয়া হলেও তদন্তর ওপর যেন কোনও স্থগিতাদেশ না দেওয়া হয়। 

দেবের পাল্টা অভিযোগ ছিল, যে সব অডিও বা ভিডিও ভাইরাল করা হচ্ছে তাতে তাঁর গলা নকল করা হয়েছে। এফআইআর করার পর দেব বলেছিলেন, "শেষ দু'তিন মাস ধরে হিরণ অনেক কিছুই করছে। আমায় নিয়ে যে ফেক অডিও হিরণ বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না, ও আমায় বাধ্য করেছে।"


```