Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাবার রেকর্ড ভাঙলেন ছেলে, হাড়োয়ায় রবিউলকে প্রার্থী করে বাজিমাত তৃণমূলের

২০২১ সালের বিধানসভা ভোটে হাজি নুরুল জিতেছিলেন ১ লক্ষ ১১ হাজার ভোটে। সেটা ছিল রেকর্ড। এবার তাঁর ছেলেই ভাঙল সেই রেকর্ড।

বাবার রেকর্ড ভাঙলেন ছেলে, হাড়োয়ায় রবিউলকে প্রার্থী করে বাজিমাত তৃণমূলের

শেষ আপডেট: 23 November 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সদ্য প্রয়াত হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর তাঁর ছেলে রবিউল ইসলামকে উপনির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। গণনার শুরু থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজি নুরুল ইসলামের ২০২১ সালের রেকর্ড ছাপিয়ে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী রবিউল। 

২০২১ সালের বিধানসভা ভোটে হাজি নুরুল জিতেছিলেন ১ লক্ষ ১১ হাজার ভোটে। সেটা ছিল রেকর্ড। এবার তাঁর ছেলেই ভাঙল সেই রেকর্ড। ভোটের ফল খারাপ হওয়ায় শনিবার গণনার মাঝপথেই গণনাকেন্দ্র ছাড়েন হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস। ভোটের ফলে তৃতীয় স্থান পেয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১৩ হাজার ৫৪৯। তৃণমূলের জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর পরে বিমল দাস এও অভিযোগ করেন, "ভোটের দিন বুথে বুথে দেদার ছাপ্পা হয়েছে। বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। ভয় দেখানো হয়েছে। তাই এটা কাঙ্খিত ফল।"

দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। হাড়োয়ায় বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী ছিলেন আইনজীবী পিয়ারুল। তৃণমূল প্রার্থীর পরই ২৫ হাজার ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ভোট শতাংশ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনের তুলনায় হাড়োয়া কেন্দ্রে আইএসএফ-এর ভোট কমেছে ২.৫ শতাংশ আর বিজেপির ভোট কমেছে ৮.৩ শতাংশ! অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে ১৩.২ শতাংশ।


```