Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অলিভ রিডলে কচ্ছপের দল ডিম পাড়তে ভিড় করল ওড়িশার উপকূলে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এ যেন কচ্ছপের মেলা! প্রতি বছরই এই সময়টায় এই মেলার মরসুম দেখে ওড়িশা। ভিতরকণিকা, রুশিকুল্যা ইত্যাদি একাধিক বেলাভূমি ছেয়ে ফেলে হাজার হাজার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। বছরের এই নির্দিষ্টি সময়টিতে ডিম পাড়তে সমুদ্র থেকে তীরে আসে

অলিভ রিডলে কচ্ছপের দল ডিম পাড়তে ভিড় করল ওড়িশার উপকূলে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 16 March 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: এ যেন কচ্ছপের মেলা! প্রতি বছরই এই সময়টায় এই মেলার মরসুম দেখে ওড়িশা। ভিতরকণিকা, রুশিকুল্যা ইত্যাদি একাধিক বেলাভূমি ছেয়ে ফেলে হাজার হাজার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। বছরের এই নির্দিষ্টি সময়টিতে ডিম পাড়তে সমুদ্র থেকে তীরে আসে তারা। শনিবার রাত থেকেই শুরু হয়েছে এবারের মরসুম। আইএফএস অফিসার সুশান্ত নন্দ একটি ভিডিও টুইট করেছেন অলিভ রিডেলের উপকূল ছেয়ে ফেলার। তিনি লিখেছেন, "গতকাল মাঝরাত থেকে এই অনিন্দ্যসুন্দর প্রাণীগুলি ডিম পাড়ার জন্য ভিড় করেছে। নিজেদের মধ্যে খানিক লুকোচুরি খেলে নিয়ে, তারা ওড়িশার উপকূলে ডিম পাড়বে। ঠিক কোনখানে এই ঘটনাটি ঘটছে তা নিরাপত্তার খাতিরে বলছি না। প্রকৃতির সেরা এক সৃষ্টি।" দেখুন সেই ভিডিও। https://twitter.com/susantananda3/status/1239024684831666176 প্রতিবারের মতোই এবারও অলিভ রিডেলের সংখ্যা হবে কয়েক হাজার। অলিভ রিডলেদের সদ্যোজাত বাচ্চাদের বাঁচাতে সাড়ে তিন কিলোমিটার উপকূলবর্তী এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। কারণ এই সময় সদ্যোজাতরা সমুদ্রের দিকে না গিয়ে প্রায়ই ডাঙার দিকে চলে আসে। ফলে তাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে। এই জন্যই জাল দিয়ে ঘিরে রাখা হয় উপকূল তীরবর্তী এলাকা। এছাড়াও বাচ্চা কচ্ছপরা আলোর প্রতি সংবেদশীল হয়ে থাকে। ইলেক্ট্রিক আলো এদের আকৃষ্ট করে বেশী। তাই বন দফতর থেকে এলাকাবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে, রাত নটার পর থেকে যেন সব আলো বন্ধ রাখা হয়। যেহেতু এই প্রজাতির কচ্ছপ আর খুব বেশি বেঁচে নেই, তাই তাদের নির্বিঘ্নে ডিম পাড়তে দেওয়া এবং বাচ্চাদের নিরাপদ রাখার দিকে জোর দেওয়া হয় বন দফতরের তরফে।

```