Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন! ৭৭ বছরে পা দিলেন অভিনেতা, নেই কোনও উদযাপন, জানেন কেন?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশা তিনি। সেই কবেকার ‘অ্যাংরি ইয়ং ম্যান’। পাঁচ দশক ধরে তাঁর অভিনয়ের জাদু এবং ব্যারিটোন কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন। অজস্র মানুষের শুভকামনা সঙ্গে নিয়ে শুক্রবার ৭৭ বছর বয়সে পা দিলেন বিগ বি। তাঁর

শুভ জন্মদিন অমিতাভ বচ্চন! ৭৭ বছরে পা দিলেন অভিনেতা, নেই কোনও উদযাপন, জানেন কেন?

শেষ আপডেট: 11 October 2019 04:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশা তিনি। সেই কবেকার ‘অ্যাংরি ইয়ং ম্যান’। পাঁচ দশক ধরে তাঁর অভিনয়ের জাদু এবং ব্যারিটোন কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন। অজস্র মানুষের শুভকামনা সঙ্গে নিয়ে শুক্রবার ৭৭ বছর বয়সে পা দিলেন বিগ বি। তাঁর জন্মদিনের শুভেচ্ছায় ভেসে গেছে সোশ্যাল মিডিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকাল সকাল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনকে। তাঁর সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করেছেন তিনি। দেখুন টুইট। https://twitter.com/MamataOfficial/status/1182496045651021824 বস্তুত, এই দিনটিতে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য তাঁর ভক্ত-অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নিজেদের মতো করে উদযাপনও করেন। তবে এবার খোদ অমিতাভ বচ্চন তাঁর জন্মদিন পালন করছেন একটু অন্য রকম ভাবে। কোনও আড়ম্বর নয়, এমনকী কেকও কাটবেন না। অমিতাভ জানিয়েছেন, এখনও যে তিনি কাজ করতে পারছেন, শরীর তাঁর সঙ্গ দিচ্ছে, এটাই তাঁর কাছে অনেক। এটাই প্রাপ্তি। নতুন করে আর কিছু উদযাপন করার নেই তাঁর। তবে জন্মদিনের ঠিক আগে, বিহারের বন্যাদুর্গত মানুষের জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রা নিতীশ কুমারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন। এই বন্যার কারণেও ভারাক্রান্ত রয়েছে তাঁর মন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হরিবংশ রাইবচ্চন এক জন নামকরা হিন্দি কবি ছিলেন। মা তেজী বচ্চন ফয়জলাবাদের (বর্তমান পাকিস্তান) এক পাঞ্জাবি পরিবারের সদস্য ছিলেন। মাত্র ২০ বছর বয়সে বলিউডের জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। সুদীর্ঘ কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১২টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অজস্র সম্মান পেয়েছেন তিনি। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাঁকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে বারবার। দ্য ওয়ালের তরফ থেকে অজস্র শুভকামনা রইল অমিতাভ বচ্চনের জন্য।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/

```