
শেষ আপডেট: 8 November 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার একটি বহুতল আবাসন থেকে মিলল প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ। গড়ফার একটি আবাসনে থাকতেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তাঁরা। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
৮৩/৭এ নম্বর গড়ফার একটি বহুতলে থাকতেন ওই দম্পতি। বুধবার সকালে প্রতিদিনের মতোই এসেছিলেন বাড়ির কাজের লোক। বারবার ডাকাডাকির পরেও তাঁরা সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডাকেন তিনি। তাঁরাও ডাকাডাকি করে কারও সাড়া পাননি। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। গড়ফা থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনের দেহ উদ্ধার করে। দম্পতির একজনের বয়স ৬৫, অন্যজনের ৬০ বছর।
পুলিশের প্রাথমিক অনুমান তাঁরা আত্মহত্যা করেছেন। তবে সবদিকই খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। কথা বলা হচ্ছে ওই প্রবীণ দম্পতির আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে।