Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘জিত নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো’, সন্দেশখালি নিয়ে আত্মবিশ্বাসী হাজি নুরুল

'বড় কথা বলি না, জিত আমাদের নিশ্চিত। আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি।' সন্দেশখালিতে পা  রেখে সাংবাদিকদের সামনে এই দাবি করলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

‘জিত নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো’, সন্দেশখালি নিয়ে আত্মবিশ্বাসী হাজি নুরুল

শেষ আপডেট: 31 March 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: 'বড় কথা বলি না, জিত আমাদের নিশ্চিত। আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি।' সন্দেশখালিতে পা  রেখে সাংবাদিকদের সামনে এই দাবি করলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

রবিবার সন্দেশখালিতে প্রচার করেছেন হাজি নুরুল ইসলাম। প্রথমে তিনি ধামাখালিতে যান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল করেন। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এলাকার কর্মী সমর্থকরা। তাঁর পাশে ছিলেন বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাত। 

বেশকিছুক্ষণ প্রচার চালানোর পরে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল প্রার্থী। শাহজাহান কাণ্ডের পর সন্দেশখালিতে তৃণমূল ভোটে দাঁত ফোটাতে পারবে কিনা, এই নিয়ে হাজি নুরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে ৪ তারিখেই আপনারা দেখতে পাবেন। আগে কিছু বলব না। আমি বড় কথা বলি না, জয় আমাদের নিশ্চিত। আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি।‘  

তাঁর আরও দাবি, সন্দেশখালি নিয়ে যে সব মিথ্যে ঘটনা রটানো হয়েছে, সেটা প্রমাণ করে দেখাতে হবে। প্রতিবাদী কয়েকজন গ্রামের মহিলা এসে এদিন তৃণমূল ও দলনেত্রীকে নিয়ে জয়ধ্বনি দিয়ে গেছেন। সন্দেশখালির মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে কী উন্নয়ন করেছেন। এখন তো জলপ্রকল্পের কাজও শুরু হয়ে গেছে।  সুতরাং তৃণমূল এখানে জয় নিয়ে নিশ্চিত। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'তিনি আগে ঘুরুক, তারপরে জেতার কথা বলবেন।'


```